News Flash

  • Home
  • Uncategorized
  • বৃহস্পতিবার শুরু বিধানসভার তিন দিনের অধিবেশন
Image

বৃহস্পতিবার শুরু বিধানসভার তিন দিনের অধিবেশন

TRIPURA ASSEMBLYনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন৷ এবারের অধিবেশন বসবে তিনদিন৷ ২২, ২৩ ও ২৬ সেপ্ঢেম্বর বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হবে৷ সোমবার এবিষয়ে বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ বৈঠক শেষে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথ জানান, বৃহস্পতিবার ২২ সেপ্ঢেম্বর প্রয়াত মুখ্যসচেতক সমীর দেব সরকারের স্মৃতিচারণ করেই এদিনের মত অধিবেশন মুলতুবি হবে৷ ২৩ ও ২৬ সেপ্ঢেম্বর অধিবেশন পুরোদমে অনুষ্ঠিত হবে৷ এবারের অধিবেশনে নতুন কোন বিল আনা হবে না৷ তবে, জিএসটি বিল ত্রিপুরা বিধানসভার অনুমোদনের পর সংসদে পাঠানো হবে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, পাবলিক একাউন্টস কমিটি (পিএসি) চেয়ারম্যান মনোনীত হয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আশিস কুমার সাহা৷ এদিকে, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সদস্যদের বিধানসভায় আসন বন্টন করা হয়েছে৷ অধ্যক্ষ জানিয়েছেন,সকলের সাথে আলোচনাক্রমে সম্মতির ভিত্তিতেই বিধানসভায় আসন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ এছাড়াও তাদের জন্য কক্ষও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷
ত্রিপুরা বিধানসভার একাদশ অধিবেশন আগামী ২২ সেপ্ঢেম্বর ২০১৬ শুরু হবে৷ এজন্য কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷
ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বিধানসভা সচিবালয়ের বৈধ অনুমতিপত্র ছাড়া কোন ব্যক্তি বা যানবাহন (চালক সহ রিক্সা ব্যতিত) বিধানসভা চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না৷ ত্রিপুরা বিধানসভার সদস্য, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, দর্শক এবং বিধানসভার কর্মীগণ বিধানসভা চত্বরে প্রবেশের সময় গেইটে থাকা নিরাপত্তা কর্মীরা চাইলে নিজেদের পরিচয়পত্র, বিধানসভা সচিবালয় প্রদত্ত বৈধ অনুমতিপত্র দেখাতে হবে৷
ত্রিপুরা বিধানসভার সদস্য,সংবাদ মাধ্যমের প্রতিনিধি, দর্শক এবং বিধানসভার কর্মীরা অনুমতিপত্র নিয়ে কোনো সঙ্গী ছাড়া গাড়ি অথবা যেকোন যানবাহন নিয়ে বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবেন৷ ত্রিপুরা বিধানসভার সদস্যদের ব্যক্তিগত দেহরক্ষীদের বিধানসভায় প্রবেশের জন্য কোন অনুমতিপত্র লাগবে না৷
দর্শক, সরকারি আধিকারিক এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ বিধানসভা অধিবেশন কক্ষে ব্যাগ বা আপত্তিকর জিনিসপত্র নিয়ে প্রবেশ করতে পারবেন না৷ অধিবেশন কক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top