News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকল ঘরে, অল্পেতে রক্ষা, পৃথক স্থানে যান দুর্ঘটনায় গুরুতর জখম তিন যুবক
Image

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকল ঘরে, অল্পেতে রক্ষা, পৃথক স্থানে যান দুর্ঘটনায় গুরুতর জখম তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৯ সেপ্ঢেম্বর৷৷ আগরতলা- এয়ারপোর্ট ভিআইপি রোডে দুর্জয়নগর এলাকায় একটি ট্রিপার গাড়ি এক পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত বেগে পালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের একটি মাটির

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় বাড়িতে৷ দূর্জয়নগর থেকে সোমবার তোলা নিজস্ব ছবি৷
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় বাড়িতে৷ দূর্জয়নগর থেকে সোমবার তোলা নিজস্ব ছবি৷

দেওয়াল ঘরে ঢুকে পড়ে৷ ভাগ্যিস ঐ সময় ঘরে কেউ ছিলেন না৷ পরিবারের কর্তা হরিনারায়ণ অধিকারী অসুস্থ৷ তাকে তার স্ত্রী ঘরের বাইরে স্নান করাচ্ছিলেন৷ এই ঘরটিতে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়৷ ঘটনার সময় সেখানে সেলাই প্রশিক্ষণের কোন কর্মী বা প্রশিক্ষণার্থী ছিল না৷ ফলে ট্রিপারটি মাটির দেওয়াল ঘরে ঢুকে পড়লেও প্রাণহানির কোন খবর নেই৷ তবে এধরনের ঘটনাকে কোনভাবেই মেনে নেওয়া যায় না বলে অভিমত ব্যক্ত করেছেন স্থানীয় মানুষজন৷
রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷
এদিকে, সোনামুড়ার কমলনগরের বাসিন্দা নবীর হুসেন মেলাঘরের কুলুবাড়িতে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন৷ মেলাঘর বাজার থেকে বাড়িতে ফেরার পথে একটি দ্রুতগামী গাড়ি বাইকে ধাক্কা দিলে বাইক নিয়ে ছিটকে পড়ে নবীর হুসেন আহত হন৷ স্থানীয় লোকজনরা আহতকে উদ্ধার করে প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে অচৈতন্য অবস্থায় তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে৷
এদিকে, আগরতলা মোহনপুর সড়কে ইকফাই বিশ্ববিদ্যালয়ের কাছে পথ দুর্ঘটনায় আরো এক যুবক আহত হয়েছে৷ তার নাম অজয় দত্ত৷ বাড়ি ভাটিফটিকছড়ায়৷ জানা যায়, কামালঘাট থেকে বাড়ি যাওয়ার পথে বাক নেবার সময় সুকটার নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে অজয় দত্ত৷ স্থানীয় লোকজনরা তাকে জিবি হাসপাতালে নিয়ে যান৷ জানা যায়, রাস্তার পাশে নির্মাণ কাজের জন্য বালু ফেলে রাখা হয়েছিল৷ বালুতে সুকটারটি পিছলে যাওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ অবশ্য গাড়িটির কোন হদিশ মিলেনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top