News Flash

  • Home
  • Uncategorized
  • কঠোর নিরাপত্তা ব্যাবস্থায় আজ কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন
Image

কঠোর নিরাপত্তা ব্যাবস্থায় আজ কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিনিধি৷৷ আজ রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন৷ ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র রাজনীতির Features of Indian Electionপারদ বর্তমানে তুঙ্গে৷ ৮৫ শতাংশ ক্ষেত্রে ছাত্র সংগঠন এসএফআই নিশ্চিত জয় সত্ত্বেও ১৫ শতাংশ ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে৷ আদিকাল থেকেই এসএফআইয়ের প্রধান রাজনৈতিক শত্রু হিসেবে পরিচিত ছিল এনএসইউআই৷ কিন্তু এ যাত্রায় সে সংজ্ঞাটাই বদলে গেছে৷ এবারের ছাত্র সংসদ নির্বাচনে কোন কোন ক্ষেত্রে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং কোন কোন ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদ বামছাত্র সংগঠন এসএফআইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বিত হিসেবে পরিগণিত হয়েছে৷ ছাত্র সংসদ নির্বাচনকে অবাদ ও শান্তিপূর্ণভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ অতীতের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন ধরনের হিংসাত্মক ঘটনা সংগঠিত না হয় সে জন্য আরক্ষা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে৷ শহরের রামঠাকুর কলেজ, বিবিএম কলেজ এবং এমবিবি কলেজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷
অন্যান্য বছরের মত এবছরও রাজ্যের কলেজগুলিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছে এসএফআই এবং টিএসইউ৷ সরকারীভাবে ঘোষণা না হলেও মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষার পর পরিস্কার চিত্র সামনে এসেছে৷ এসএফআই-টিএসইউ প্রার্থীরা ১৩টি কলেজের সবকটি আসনেই জয়ী হয়েছে৷ ২২টি ডিগ্রি কলেজের মোট ৭৯১টি পদের মধ্যে ৩৯২টি অফিস বিয়ারার এবং ২৯৮টি ক্লাস রিপ্রেজেন্টেটিভের আসন রয়েছে৷ ইতিমধ্যে ২৯২ টি অফিস বিয়ারার পদে জয়ী হয়েছে এসএফআই এবং টিএসইউ প্রার্থীরা৷ তাছাড়া ৩৭৮টি পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় এসএফআই এবং টিএসইউ জোট৷ শতাংশের হিসাবে ৮৫ শতাংশ আসনে জয়ী হয়েছে বামপন্থী এই দুই ছাত্র সংগঠন৷ মাত্র ১৫ শতাংশ আসনে হবে লড়াই৷ ৯টি কলেজে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে৷ তৃণমূল ছাত্র পরিষদের ছত্রছায়ায় নির্দল এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে হবে মূল লড়াই৷ ৯টি কলেজের ৩৭৪টি আসনের মধ্যে মোট ১২টি অফিস বিয়ার এবং ক্লাস রিপ্রেজেন্টেটিভ পদে লড়াই হবে৷এদিকে, নির্বাচন এগিয়ে আসতেই প্রচারে ঢেউ তুলছে শাসক ও বিরোধী উভয় দলের ছাত্র সংগঠনগুলি৷ প্রতিদিনই কলেজে কলেজে চলছে প্রচার৷ এসএফআই-টিএসইউকে চ্যালেঞ্জ জানিয়ে প্রচারে অংশ নিচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, নির্দল সহ সমস্ত বিরোধী ছাত্র সংগঠন৷ এবছর শুধুমাত্র রামঠাকুর কলেজে প্রতিদ্বন্দ্বিতা করছে ছাত্র সংগঠন এআইডিএসও৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top