News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে রান্নার গ্যাসের সংকট তীব্র, হেলদোল নেই প্রশাসনের, ক্ষোভ
Image

রাজ্যে রান্নার গ্যাসের সংকট তীব্র, হেলদোল নেই প্রশাসনের, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ শারদোৎসবের প্রাক্লগ্ণেও রাজ্যজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট৷ কোন ভাবেই গ্যাসের ব্যাকলগ ৫০ দিনের নিচে নামছে না৷ প্রতিটি এজেন্সিতেই গ্যাস নেই এর সাইনবোর্ড ঝুলানো৷ তবে এই সংকট নিরসনে কোন উদ্যোগ নিচ্ছে না আইওসি কর্তৃপক্ষ৷
আসামের লোয়ারপোয়া জাতীয় সড়কের বেহাল দশার জন্য চলতি বছরের মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত টানা তিনমাস নিয়মিত গ্যাস আসতে পারেনি রাজ্যে৷ ফলে গ্যাসের ব্যাকলগ গিয়ে দাঁড়ায় দুই মাসের উপর৷ আগস্টের প্রথমে জাতীয় সড়ক সংস্কার হওয়ার পর বিশালগড় ও শিলচর বটলিং প্ল্যান্ট থেকে কিছু কিছু গ্যাস সরবরাহ করায় ব্যাকলগ কিছুটা কমে আসে৷ এর মধ্যেই বিশালগড় প্ল্যান্টে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়৷ ফলে কমে যায় উৎপাদন৷ বহু পুরোনো যন্ত্রপাতি দিয়ে বেশিদিন বেশি গাণি বটলিং করা যাবে না৷ তার চেয়ে বেশি যাতে বটলিং না করা হয় এর জন্য বলাও হচ্ছে প্ল্যান্টকে৷
অন্যদিকে, শিলচর প্ল্যান্টেও নানা সমস্যা তৈরি হয়েছে৷ তাই শিলচর থেকেও সিলিন্ডার সরবরাহ কম হচ্ছে৷ যেখানে শিলচর বটলিং প্ল্যান্টে থেকে প্রতিদিন ১৫-১৬ গাড়ি সিলিন্ডার গ্যাস পাঠানো হবে র াজ্যে৷ সেখানে ৭-৮ গাড়ি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে৷ ফলে চাহিদা অনুযায়ী যোগান সম্ভব হচ্ছে না৷ এদিকে, বিশালগড় বটলিং প্ল্যান্টে সারি সারি বালু দাঁড়িয়ে আছে৷ নিয়মমত বটলিং প্ল্যান্ট থেকে গ্যাস সরবরাহ না করায় গ্যাস লংকট তীব্র আকার ধারণ করেছে৷
সামনেই শারদোৎসব৷ রাজ্যজুড়ে এভাবে গ্যাস সংকট চললে আগামীদিনে সমস্যা আরো বাড়বে বলে ধারণা করা যাচ্ছে৷ এদিকে গ্যাস সংকট নিরসমে আইওসি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top