News Flash

  • Home
  • Uncategorized
  • ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ জি বি হাসপাতালে
Image

ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ জি বি হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ জিবি হাসপাতালে চিকিৎসা গাফিলতির অভিযোগ উঠেছে৷ ৯ মাসের এক শিশুর গায়ে গরম জল পড়ে শরীর ঝলসে গিয়েছিল৷ সকালে জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ বেলা দুটো পর্যন্ত চিকিৎসকরা শিশুটির চিকিৎসার কোন উদ্যোগ নেননি বলে অভিযোগ৷
রাজ্যের প্রধান হাসপাতাল জিবি হাসপাতাল৷ রাজ্যের বিভিন্নস্থান থেকে মানুষজন আসেন উন্নত চিকিৎসার জন্য৷ জিবি হাসপাতাল সংলগ্ণ ৭৯ টিলার ৯ মাসের এক শিশুর গায়ে গরম জল পড়ে শরীর ঝলসে যাওয়ায় তাকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে৷ সকাল ৭টা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু বেলা দুটো পর্যন্ত শিশুটির কোন চিকিৎসা হয়নি বলে অভিযোগ৷ শিশুটি যন্ত্রণায় চিৎকার করতে থাকে৷
জিবি হাসপাতালে চিকিৎসা গাফিলতি নিয়ে অভিযোগ নতুন নয়৷ একটি ৯ মাসের শিশুর চিকিৎসার ক্ষেত্রে এধরনের গাফিলতি হাসপাতালের অন্যান্য রোগী ও তাদের পরিবারের লোকজনদেরকেও রীতিমত বিস্মিত করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top