News Flash

  • Home
  • Uncategorized
  • পুজা মাত্র ১৭ দিন বাকি , জমজমাট বিকিকিনি
Image

পুজা মাত্র ১৭ দিন বাকি , জমজমাট বিকিকিনি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বাঙালীর সর্বশ্রেষ্ঠ পুজা দুর্গাপুজা তথা শারদোৎসবের আর মাত্র ১৭দিন বাকি৷ গোটা রাজ্যেই উৎসবের মেজাজ৷ ঘরে ঘরে নতুন জামা কাপড় কেনার ধুম পড়েছে৷ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিও নিত্য নতুন পোশাক মজুত করা হয়েছে৷ পুজার মরশুমে রবিবার ছিল রেকর্ড ভীড়৷ ছুটির দিন থাকায় ক্রেতাদের সমাগম হয়েছে প্রচুর সংখ্যায়৷ শহরের প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে জমজমাট বিকিকিনি হয়েছে৷ এদিন, রাজধানীতে আকাশের মুখ ভার ছিল না তাই স্বাচ্ছন্দে পছন্দের পোশাক পরিচ্ছদ ক্রয় করতে শামিল হয়েছিলেন হাজার হাজার ক্রেতা সাধারণ৷ রেলে করেও মহকুমা শহর থেকে ক্রেতারা রাজধানীতে আসছেন বলে জানা গিয়েছে৷ অন্যান্য দিনের তুলনায় এদিন রেলে যাত্রীর সংখ্যা বেশীই লক্ষ্য করা গিয়েছে৷  বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা গিয়েছে তাদের বাজেটের মধ্যে কোন জামা কাপড় মিলছে না৷ তুলনামূলক দাম বেশী৷ ছোট বড় প্রায় সিংহভাগ দোকানেই জামা কাপড়ে ফিক্সড প্রাইস বা এক দাম থাকায় একটু সমস্যায় পড়ছেন ক্রেতারা৷ তারপরও বিকিকিনিতে ঘাটতি লক্ষ করা যাচ্ছে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top