News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের দায়ে টিএসআর জওয়ানকে গণধোলাই উত্তেজনা চাকমাঘাটে
Image

ধর্ষণের দায়ে টিএসআর জওয়ানকে গণধোলাই উত্তেজনা চাকমাঘাটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ ধর্ষণের দায়ে এক টিএসআর জওয়ানকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করল স্থানীয় জনগণ৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে তেলিয়ামুড়া থানার অধীন চাকমাঘাটের রঙ্গিটিলা এলাকায়৷ অভিযুক্ত টিএসআর জওয়ানের নাম যোশি৷ বহিঃরাজ্যের ঐ যুবক টিএসআর ১২ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত৷ তার পোস্টিং চাকমঘাটে৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় জনগণ ঐ মহিলার অভিযোগ মূলে টিএসআর জওয়ানকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয় গণধোলাই দিয়ে৷ পুলিশ ঐ জওয়ানকে থানায় নিয়ে যায়৷ পরে টিএসআরে উচ্চ পদস্থ আধিকারীকরা থানায় গিয়ে খোঁজ খবর নিয়েছেন৷ এদিকে, অভিযুক্ত টিএসআর জওয়ানের বক্তব্য হচ্ছে ঐ মহিলা টাকার বিনিময়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে আগ্রহ প্রকাশ করেছিল৷ এদিকে, অন্য একটি সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ঐ মহিলার বাড়িতে যায় টিএসআর জওয়ান৷ মহিলার সাথে শারীরিক সম্পর্ক করার সময় ঐ উপজাতি মহিলার স্বামী আচমকা ঘরে ঢুকে পড়েন৷ স্ত্রী ও টিএসআর জওয়ানকে আপত্তিজনক অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে গিয়ে টিএসআর জওয়ানকে আটক করে গণধোলাই দেয়৷ নির্যাতিতা মহিলার অভিযোগ বাড়ির নির্জনতার সুযোগ নিয়ে ঐ জওয়ান বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে৷ অন্যদিকে, ঐ টিএসআর জওয়ানের বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে, দুই সপ্তাহ আগে ঐ মহিলার সাথে তার পরিচয় হয়৷ এই পরিচয়ের সুত্র ধরে তাদের মধ্যে মোবাইলে বিভিন্ন সময় কথাবার্তা হয়৷ ঐ মহিলার কথা অনুযায়ীয় সে তার বাড়িতে যায়৷ মহিলার সম্মতিক্রমেই তার সাথে শারীরিক সম্পর্ক করে৷ বিনিময়ে পাঁচশ টাকা বকশিসও দেয়৷ ঘটনাটি স্বামীর নজরে আসার পরই ঐ মহিলা উল্টাপুরাণ শুরু করে৷ সমস্ত দোষা জওয়ানের বিরুদ্ধে করতে তাকে৷ যদিও পুলিশ এই বিষয়ে টিএসআর জওয়ানের বক্তব্যকে অগ্রাাহ্য করেছে৷ মহিলার অভিযোগ মূলেই টিএসআর জওয়ানের বিরুদ্ধে মামলা নিয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ একটি সূত্রে জানা গিয়েছে ঐ মহিলার চরিত্র সুবিধাজনক নয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top