News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লী সহ দেশেসংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে আগরতলায় ডিওয়াইএফআই’র মিছিল
Image

দিল্লী সহ দেশেসংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে আগরতলায় ডিওয়াইএফআই’র মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ দেশের রাজধানী দিল্লী সহ বিভিন্নরাজ্যে সংখ্যালঘুদের উপর আরএসএস এবং বিজেপির বর্বর আক্রমণের প্রতিবাদে আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই৷
গোরক্ষার নামে দেশের রাজধানী দিল্লী সহ বিভিন্ন রাজ্যে আরএসএস এবং বিজেপি সংখ্যালঘুদের উপর বর্বরোচিত আক্রমণ সংগঠিত করে চলেছে৷ সংখ্যালঘুদের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে৷ এরই প্রতিবাদে পথে নামল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই৷ প্যারাডাইস চৌমুহনী থেকে যুব সংগঠনের এক মিছিল শুরু হয়৷ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী মিছিলে অংশ নিয়ে বলেন, বিজেপি, আরএসএস এবং বজরং দল গোরক্ষার নামে সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতন শুরু করেছে৷ হরিয়ানা, গুজরাট, দিল্লী ও রাজস্থানে গোরক্ষার নামে কখনো বাড়িতে ঢুকে, কখনো মহল্লায় ঢুকে সংখ্যালঘু দলিতদের উপর পাশবিক নির্যাতন শুরু করা হচ্ছে৷ যুব ফেডারেশন মনে করে ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষে ধর্ম যার যার দেশ সকলের দেশের মহাপুরুষ ও ধর্মগুরুরা সব সময়ই দেশের ঐক্যের কথা বলে গেছেন৷ অথচ সম্পূর্ণ রাজনৈতিক কারণে দেশের বর্তমান সরকার এইগুলিকে মদত দিচ্ছে৷ সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে৷ এরই প্রতিবাদে আগরতলা শহরের প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হচ্ছে৷ গোরক্ষার নামে যারা সন্ত্রাস চালাচ্ছে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের জন্য ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ দেশের সমস্ত অংশের শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে সামিল হবার জন্য আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top