News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই পুর পরিষদের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের তীব্র সংকট
Image

খোয়াই পুর পরিষদের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের তীব্র সংকট

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৮ সেপ্ঢেম্বর৷৷ খোয়াই ডিডব্লিউএস দপ্তর কি খোয়াইয়ের জনগণকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করছে? বাস্তব তথ্য বলছে একদমই না৷ কারণ দপ্তর যে বেশিরভাগ এলাকায় পরিষেবা দিতেই ব্যর্থ বলে অভিযোগ উঠছে৷ খোয়াই পুর পরিষদ এবং খোয়াই ব্লক এলাকা সহ গ্রামাঞ্চলে একই দুর্দশা৷ বর্তমানে যিনি দায়ভার নিয়ে কাজ করছেন উনার রুক্ষতায় জনগণ নাজেহাল৷ কোন প্রকার যোগ অভিযোগ নিয়ে উনার সাথে কথা বলতে গেলে মনে হয় উনি অন্য কোন গ্রহ থেকে এসেছেন৷ উনি কাউকেই তোয়াক্কা করেন না বলে নিজেই ঘোষণা দেন৷ বলেন আমি কাউকে কিছু বলতে পারব না৷ কথা শুনব কি শুনব না বা সংবাদ মাধ্যমকে তোয়াক্কা নয়৷ যা খুশি লিখতে পারেন৷ কিছু যায় আসে না৷ সব সময়ই হুঙ্কার৷ জনগণের অভিমত হতে পারে তিনি নানা সমস্যায় জড়িত৷ তা বলে এভাবে জনগণের কথপোকথন করার কোন কারণ থাকার কথা নয়৷ তিনি প্রমোশন পাবার কথা দু’বছর আগেই৷ কিন্তু পাননি৷ এটা উনার দপ্তরের ব্যাপার৷ তিনি যখন দায়ভার নিয়ে খোয়াই এসেছেন এবং বাড়িতে থেকে চাকুরি করছেন তখন জনগণের কথা ভাবা দরকার বলে মনে করেন জনসাধারণ৷ তিনি ১৯৮৯-৯০ সালে বিশ্বব্যাঙ্কের প্রদত্ত টাকা ব্যয়ে তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় খোয়াই নদীর উপর বাঁধ নির্মাণের দায়িত্বে ছিলেন৷ একাজে কি হয়েছিল তা খোয়াইবাসীর জানা৷
খোয়াই পুর পরিষদের অন্তর্গত গণকী, লালছড়া, আংশিক সুভাষপার্ক, ঘোষপাড়া সহ চৌদ্দকানি এলাকা এবং গ্রামের বিভিন্ন এলাকায় জলের জন্য কষ্ট করতে হচ্ছে জনগণকে৷ কিছু সুবিধাভোগী অবৈধভাবে মটর ব্যবহার করছেন এবং জল অপচয় করছেন৷ বিশেষ করে সরকারি কোয়ার্টার, অফিসগুলোতে জল অপচয় বেশি হচ্ছে৷ কিন্তু গোটা বিষয়ে উনাকে জানালে বলতে শুরু করেন, দায়ভার ডি ডব্লিউএস দপ্তরের নয়৷ দায়ভার পুর পরিষদের৷
খোয়াইতে যে জলের লাইন আছে ৫০০ পরিবার তা পেতে পারে৷ বর্তমানে প্রায় ২০০০ কানেকশন আছে৷ সুতরাং পরিষেবা এরকমই হবে৷ অথচ সারাইয়ের নামে যত সামান্য সারাই করা হচ্ছে৷ বিভিন্ন এলাকায় জলের পাইপের ভেতর ময়লা আবর্জনার পাহাড় জমে গেছে৷ ছবিতেই তা পরিষ্কার দেখা যাচ্ছে৷ অনুমান করা যাচ্ছে সারাইয়ের অবস্থা৷
তাছাড়া প্রতিদিন নিয়মিত জল ছাড়া হয় না৷ যেদিন দেওয়া হয় খুব কম সময়ই দেওয়া হয়৷ কোনোদিন দুই বেলা ৪০ মিনিট আবার ৩০ মিনিট৷ এভাবেই চলচে ডিডব্লিউএস দপ্তরের পরিষেবা৷ বেশিরভাগ কাজ এজেন্সি দিয়ে করানো হয়৷ খোয়াইশহরের অলি গলি পথ লাইন সারাইয়ের নামে বিভিন্ন জায়গায় গর্ত করে ফেলে রাখা হচ্ছে৷ ঠিকঠাক মেরামত করা হচ্ছে না৷ যার দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে৷ তাই ক্ষুব্ধ জনগণের দাবি যতদিন দপ্তরের কর্তা দায়িত্ব নিয়ে কাজ করছেন ততদিন জনগণের সাথে এভাবে কটুক্তি না করে ভাল কাজ করে জনগণকে পরিষেবা দেবার চেষ্টা যাতে করা হয়৷ এছাড়া জনসেবায় খোয়াই ডিডব্লিউএস দপ্তরের প্রতি যেন উর্দ্ধতন কর্তৃপক্ষ একটু নজর দিয়ে রাখেন, এমনটাই দাবি খোয়াইয়ের জনসাধারণের৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top