News Flash

  • Home
  • Uncategorized
  • সেনা হেডকোয়ার্টারে জঙ্গি হামলায় শহিদ ১৭ জওয়ান, খতম চার জঙ্গি
Image

সেনা হেডকোয়ার্টারে জঙ্গি হামলায় শহিদ ১৭ জওয়ান, খতম চার জঙ্গি

বারামুল্লা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : এবার সেনাবাহিনীর হেডকোয়ার্টারকে নিজেদের নিশানা বানাল জঙ্গিরা। রবিবার জম্মু-কাশ্মীরের সেনা হেডকোয়ার্টারে জঙ্গি হামলা চালানো চার জঙ্গিই খতম হয়েছে।এদিন ভোরে উরি সেনা হেডকোয়ার্টারে এই জঙ্গি হামলায় ১৭ জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জওয়ান। যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এর জেরে বিদেশ সফর বাতিল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জরুরি বৈঠক ডেকেছেন তিনি। গোয়া থেকে তড়িঘড়ি যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী মনহর পারির্কর।
সূত্রের খবর, আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ চারজনের একটি জঙ্গিদল শ্রীনগর-মুজাফ্ফরাবাদে রাস্তার ধারে এই হেডকোয়ার্টারে হামলা চালায়। তারা আত্মঘাতী হামলা চালানোর ছক কষেছিল বলে মনে করা হচ্ছে। জঙ্গি হামলার পালটা হিসাবে গুলি চালাতে থাকে জওয়ানরাও। দীর্ঘক্ষণ সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। তারপরেই চার জঙ্গিকে হত্যা করা হয় বলে খবর। যদিও জঙ্গি আক্রমণে ১৭ জওয়ান নিহত হয়েছেন। আহত হন আরও ১৯ । তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
জঙ্গি হামলার পর থেকেই উরি শহরে সেনাবাহিনীর তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে গোটা শহর। কড়া নজরদারি চালানো হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও। জঙ্গিরা রাতের অন্ধকারে সীমান্ত টপকে শহরে ঢুকেছে বলে মনে করা হচ্ছে। তবে বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে কীভাবে হেডকোয়ার্টারে হামলা চালাল জঙ্গিরা, সেটাই ভাবাচ্ছে সেনাকর্তাদের। বছর দুয়েক আগে উরি হেডকোয়ার্টার থেকে ১৫ কিলোমিটার দূরে মোহরা সেনাছাউনিতে জঙ্গি হামলা হয়েছিল।
এদিকে, সেনা হেডকোয়ার্টারে জঙ্গি হামলার জেরে রাশিয়া ও অ্যামেরিকা সফর বাতিল করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পরিস্থিতি নিয়ে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও মন্ত্রকের অন্য পদস্থ কর্তাদের পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন রাজনাথ সিং। এনিয়ে একটি জরুরি বৈঠকও ডেকেছেন তিনি। গোয়া থেকে তড়িঘড়ি যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী মনহর পারির্কর।-

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top