News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছেলের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ জন্মদায়ী মা
Image

ছেলের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ জন্মদায়ী মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন জন্মদায়ী মা। মাকে প্রাণে মারার হুমকি দিয়েছে ছেলে এমনই অভিযোগ করেছেন তিনি। অভিযুক্ত ছেলের নাম রাহুল দেবনাথ।

ঘটনার বিবরণে জানা যায় পূর্ব আগরতলা থানার অন্তর্গত যোগেন্দ্রনগর নবোদয় পাড়া এলাকার বাসিন্দা  হেমেন্দ্র দেবনাথের মৃত্যুর পর তার ছেলে রাহুল দেবনাথ মা  অঞ্জু রানী দেবনাথের উপর প্রায়শ অত্যাচার চালায়। ওনার অভিযোগ সমস্ত সম্পত্তি রাহুলের নামে  লিখে দেওয়ার জন্যই সেই ধরনের ঘটনা সংঘটিত করছে।

দীর্ঘ প্রায় ৫ বছর আগে তার পিতার মৃত্যু হলেই রাহুল সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে চাইছিল। কিন্তু তাতে তার মা বাধা দেয়। তারপর থেকেই বিভিন্ন সময় সম্পত্তির কারণে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল রাহুল। দিনের পর দিন ছেলের অত্যাচার সহ্য করে শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হলেন অঞ্জু দেবী। শেষ পর্যন্ত থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন জন্মদায়ী মা। ছেলে রাহুলের এ ধরনের কর্মকাণ্ডে ছি ছি রব উঠেছে এলাকাজুড়ে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top