News Flash

  • Home
  • Uncategorized
  • উরির হামলার পেছনে যারা রয়েছে তাদের শাস্তি পেতে হবেই : প্রধানমন্ত্রী
Image

উরির হামলার পেছনে যারা রয়েছে তাদের শাস্তি পেতে হবেই : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে সেনা ছাউনিতে জঙ্গি হামলার পেছনে যারা রয়েছে তাদের শাস্তি পেতে হবেই। সেনাবাহিনীর হেডকোয়ার্টারের জঙ্গি হামলায় ১৭ জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, হামলায় জড়িতরা রেহাই পাবে না।বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের সঙ্গে কথা বলেছেন
এদিন ট্যুইটারে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিনেয় প্রধানমন্ত্রী লেখেন, দেশের জন্য তাঁদের বলিদান চিরস্মরণীয় থাকবে। তাঁদের বলিদান বৃথা যাবে না। উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলাকে কাপুরুষোচিত বলে নিন্দা করে লেখেন, এই হামলার পেছনে যারা রয়েছে, তাদের শাস্তি পেতে হবেই।
মোদী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের সঙ্গে তাঁর কথা হয়েছে। পর্রীকর কাশ্মীরের উদ্দেশে রওনা দিয়েছেন। রাজনাথ তাঁর বিদেশ সফর বাতিল করেছেন।
প্রসঙ্গত, শনিবার গভীর রাতে উত্তর কাশ্মীরের উরি শহরের রাস্তার ধারে অবস্থিত সেনাবাহিনীর ব্যাটালিয়ন সদরে আচমকা হামলা চালায় চারজনের একটি জঙ্গিদল । জঙ্গি হামলার পালটা হিসাবে গুলি চালাতে থাকে জওয়ানরাও। দীর্ঘক্ষণ সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। তারপরেই চার জঙ্গিকে হত্যা করা হয় বলে খবর। যদিও জঙ্গি আক্রমণে ১৭ জওয়ান নিহত হয়েছেন। আহত হন আরও ১৯ । তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।-

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top