News Flash

  • Home
  • Uncategorized
  • দেও, মনু ও ধলাই নদীতে জলস্ফীতি, বন্যায় বহু পরিবাহ ত্রাণ শিবিরে
Image

দেও, মনু ও ধলাই নদীতে জলস্ফীতি, বন্যায় বহু পরিবাহ ত্রাণ শিবিরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ সত্যিই সেলুকাস৷ বিচিত্র এই দেশ৷ রাজ্যের কোথাও দাবদাহে হাসফাঁস অবস্থা, tmp528901357864747009আবার কোথাও প্রবল বর্ষণে বানভাসী অবস্থা৷ ঊনকোটি জেলার দেও নদী ও মনু নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে৷ কৈলাসহর পুর পরিষদ এলাকার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে৷ পুর এলাকার কিনাইরচর এলাকার প্রায় সব বাড়িঘরই জলবন্দি৷ এলাকার সিংহভাগ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী৷ বাড়িঘরে জল ঢুকে যাওয়ায় তারা স্থানীয় আশ্রম সুকলে আশ্রয় নিয়েছেন৷ প্রশাসনের তরফে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে৷ জলপ্লাবন ও জলস্রোতে বেশ কয়েকটি বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে৷ প্রশাসনের পরামর্শেই ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনরা আশ্রম সুকলে আশ্রয় নিয়েছেন৷ কৈলাসহরের মহকুমা শাসক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন৷ এসডিএম জানান, প্রবলবর্ষণে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় ত্রাণ ও সাহায্যের উদ্যোগ নিয়েছে প্রশাসন৷ মোট ৪০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এসডিএম৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করা হবে বলেও আশ্বস্ত করেছেন এসডিএম৷
বন্যার ফলে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে৷ ক্ষতিপূরণ দেওয়ার জন্য ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে৷
গত দুই তিন দিনের বৃষ্টিতে ঊনকোটি জেলার দেত্ত নদী এবং মনু নদীতে জল অনেক বেড়েছে৷ কৈলাসহর মহকুমার কৈলাসহর পুর পরিষদ এলাকার কিনাইরচড় এলাকার প্রায় সব বাড়ীতেই জল উঠেছে৷ মহকুমা শাসক (এস ডি এম) সুব্রত চৌধুরী এলাকা পরিদর্শন করেন এবং এলাকাবাসীর খোঁজ খবরত নেন৷ পরিদর্শনস্থলে সংবাদ প্রতিনিধিদের বলেন, এই বন্যায় এই এলাকাতে প্রচুর ক্ষতি হয়েছে এবং চল্লিশ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে৷ আশ্রম সুকলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে৷ তাছাড়া এই চল্লিশ পরিবারকে সরকারী যেসব সুযোগ সুবিধা রয়েছে সবটাই দেওয়া হবে৷
এদিকে, নদী ভাঙ্গনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হল কমলপুর মহকুমা নগর পঞ্চায়েত এলাকা সহ পাশ্ববর্তী মেথির মিয়া গ্রামে৷ মঙ্গলবার রাত এবং বধুবার সকালে টানা বর্ষনের ফলে ধলাইনদীর জল বিপদ সীমার উপরে বইছে৷ তার উপর মহকুমা ধলাইনদী তীরের বিভিন্ন স্থানে নদীর ভাঙ্গন দেখা দিয়েছে৷ কমলপুর নগর পঞ্চায়েত এলাকার ১০নং ওয়ার্ডের কালিমন্দির এলাকায় ব্যাপক ভাবে নদীর ভাঙ্গন দেখা দিয়েছে৷ বুধবার সকালে নদী ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত হয় শিবু দাস, কালু দাস, প্রবেশ ধর, কৃষ্ণ দত্ত, সুবীর দেবের৷ শিবু দাসের রান্নাঘর, লেট্রিন, ব্যাথরুম, গোয়াল ঘর ধলাইনদীর গর্ভে চলে যায়৷ কালু দাসের উঠান সহ অনেক জমি নদী ভেঙ্গে নিয়ে যায়৷ ধলাইনদীর পূর্ব পারে মেথিরমিয়া গ্রামের অনেক সবজিখেত ধলাইনদীর গ্রামের কবলে পরে৷ কমলপুর নগর পঞ্চায়েতের চেয়্যারম্যান সুব্রত ভট্টাচার্য্য, ভাইসচেয়্যারম্যান ঘনা দাস, ডিসি, এম ভবেশ ভদ্র ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্বাস্থ করেন৷ এদিকে এলাকাবাসীর অভিযোগ বন্যা নিয়ন্ত্রণ দপ্তরকে বারবার জানানো সত্ত্বেও সঠিক সময়ে সঠিক ভূমিকা না নেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে৷
আজ সকাল নয়টায় অমরপুর উদয়পুর সড়ক মাঝ পথে ওয়ারেং বাড়িস্থিত রাস্তার উপরে বিরাট আকারের একটি গাছ ভেঙ্গে পড়ে রাস্তার উপরের এতে রাস্তার দুপাশে আটকিয়ে পড়ে যাত্রী সহ দূপাল্লার গাড়িগুলি৷ খবরটা সঙ্গে সঙ্গে মহকুমা প্রশাসবের গোচরে দেওয়া হয়৷ তা সত্বেও প্রশাসনের বাবুরা ঘটনাস্থলে পৌঁছতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লেগে যায়৷ জীবনের ঝুকি নিয়ে কয়েকজন যুবক মিলে রাস্তার দুধারের বাইকগুলিকে পারাপার করে৷ কিছুক্ষন পরে দেখাগেল ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা মিলে রাস্তার সারাইয়ের কাজে হাত বাড়ায় অনেকক্ষন যাবৎ চেষ্টার ফলে ব্যর্থ হয় মহকুমার বনকর্মীরা৷ অবশেষে পূর্ত দপ্তরের হস্তক্ষেপে ড্রজার গাড়ী দিয়ে রাস্তার কাজ সম্পূর্ণ করে৷ এইদিকে আটকিয়ে থাকা যাত্রীদের মধ্যে একটি গুঞ্জন সৃষ্টি করে৷ রাস্তা প্রশস্ত করার জন্য রাস্তার দুদিকে যেভাবে মাটি কাটা হয়েছে তা একেবারেই অবৈজ্ঞানিক পদ্ধতিতে তাই এই খেসারত দিলে হলো আটকিয়ে থাকা সরকারী কর্মচারী থেকে দূপাল্লার যাত্রীরা৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top