News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষা প্রতিষ্ঠান তৈরীর জন্য টাটার সাথে মৌ স্বাক্ষর সরকারের
Image

শিক্ষা প্রতিষ্ঠান তৈরীর জন্য টাটার সাথে মৌ স্বাক্ষর সরকারের

কলকাতা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ বুধবার সিঙ্গুরে দাঁড়িয়ে রাজ্যে শিল্প গড়ার জন্য শিল্পপতিদের আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী westbengalমমতা বন্দ্যোপাধ্যায়৷ সেজন্য গোয়ালতোড়ে জমি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর বৃহস্পতিবার টাটা মেটালিকসের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করে ফেলল রাজ্য সরকার৷ বৃহস্পতিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের  সঙ্গে সাক্ষাত করেন টাটা মেটালিকসের এক প্রতিনিধি দল৷ ওই প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ বৈঠক শেষে টাটা মেটালিকসের সঙ্গে রাজ্য সরকারের একটি মৌ স্বাক্ষরিত হয়৷ জানা গেছে, টাটা মেটালিকস খড়গপুরে একটি আইটিআইয়ের দায়িত্ব নিচ্ছে৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে সামাজিক দায়িত্ব পালন করতেই এই কাজ কারা করছে৷ এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় টুট করেছেন, মেদিনীপুরে টাটা গোষ্ঠী আইটিআই তৈরির উদ্যোগ নিচ্ছে৷ এতে আমরা খুশি৷ এব্যাপারে  আমরা সব ধরনের সাহায্য করতে প্রস্তুত৷ এটা খুবই আনন্দের যে টাটা গ্রুপ রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে স্কিল ডেভলপমেন্টের জন্য কাজ করবে৷ উল্লেখ্য, বুধবার সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যে শিল্প গড়ার জন্য পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে হাজার একর জমি দেওয়ার হবে৷ সেখানে বিএমডব্লিউ কিংবা টাটা যে কেউ শিল্প গড়তে পারবে৷ মমতার ওই ঘোষণার পরই গোয়ালতোড়ে জমি তৈরির কাজ শুরু হয়ে গেছে৷  গোয়ালতোড়ের ওই জমিতে ১৬ কোটি টাকা খরচ করে পাঁচিল তোলা হবে৷ জায়গাটিকে হাইওয়ের সঙ্গে জুড়ে দেওয়া হবে৷ পাশাপাশি বর্ধমানে পানাগড়েও  ভলভোকে ২৫ একর জমি দেওয়া হচ্ছে গাড়ি তৈরির কারখানার জন্য৷ মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, ভলভো কোম্পানি রাজ্যে বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেছে৷ এদের পানাগড়ে ২৫ একর জমি দেব৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top