News Flash

  • Home
  • Uncategorized
  • বামুটিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবী

বামুটিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ এয়ারপোর্ট থানা এলাকার বামুটিয়ার দুর্গাবাড়ির মাস্টার টিলায় মরন সরকার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আরও ৪ জনকে গ্রেপ্তারের দাবী জানিয়েছে কংগ্রেসের এস সি সেল৷
গত ১০ সেপ্ঢেম্বর এয়ারপোর্ট থানা এলাকায় বামুটিয়ার দুর্গাবাড়ির মাস্টার টিলায় মরন সরকার নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে দিয়ে হত্যা করেছিল স্থানীয় কিছু লোকজন৷ মদ্যপান করে এলাকা বকায় অজু হাতেই এই হত্যাকান্ড সংগঠিত করা হয় বলে মৃতের পরিবারের লোকজনদের অভিযোগ৷ এ ব্যাপারে নিহতের পরিহবারের তরফে ৯ জনের নামধাম উল্লেখ করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছিল৷ অভিযুক্তরা শাসক দলের সমর্থক৷ পুলিশ অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে৷ অপর ৪ জনকে এখনও গ্রেপ্তার করেনি৷ প্রদেস কংগ্রেসের এস সি সেলের চেয়ারম্যান পার্থরঞ্জন সরকারের নেতৃত্বে এখ প্রতিনিধিদল বৃহস্পতিহবার নিহতের বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন৷ অভিযুক্ত অপর ৪ জনকে অবলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়েছে৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য দাবী জানানো হয়েছে৷

youtu.be/9wr9KqanmnM

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top