News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের পৃথক পৃথক স্থানে অগ্নিকাণ্ড, ভস্মীভূত বহু বসতবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান
Image

অসমের পৃথক পৃথক স্থানে অগ্নিকাণ্ড, ভস্মীভূত বহু বসতবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর, (হি.স.) : রাজ্যের পৃথক পৃথক স্থানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি বসতবাড়ি ও বাণিজ্যিক fire phtoপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজ সকালে তিনসুকিয়া জেলার লিডুর জনবসতি অঞ্চলে আগুনে লেলিহান শিখায় পুড়ে ভস্মীভূত হয়ে গেছে প্রায় সাতখানা বাড়ি। একটি দোকানও পুড়ে ছাই হয়ে গেছে। লিডুতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে।
এদিকে গতকাল শেষরাতে অনুরূপভাবে বরপেটা জেলার পাঠশালায়ও বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে পাঠশালা শহরের উত্তরাপট্টিতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি, চারটি দোকান এবং একটি গুদাম পুরোপুরি ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত ডেইলিবাজার বলে জানানো হলেও বৈদ্যুতিক গোলযোগকে এর কারণ বলে মনে করা হচ্ছে। রাতের বেলায় আগুন ধরায় মানুষজন আচমকা হতচকিত হয়ে পড়েন। তবে ঘটনার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করায় লেলিহান শিখা বেশদূর ছড়াতে পারেনি। ক্ষয়ক্ষচির পরিমাণ কমপক্ষে পাঁচ লক্ষ টাকা হবে বলে ভুক্তভোগীদের দাবি। দুটি ঘটনায়ই কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top