News Flash

  • Home
  • Uncategorized
  • সন্দেহভাজন হুজি সদস্য ধৃত কৈলাসহরে

সন্দেহভাজন হুজি সদস্য ধৃত কৈলাসহরে

বিশেষ প্রতিনিধি, কৈলাসহর, ১৪ সেপ্ঢেম্বর৷৷ কৈলাসহরের রাঙাউটি এলাকা থেকে ইরানী থানার পুলিশ সন্দেহ ভাজন এক হুজি সদস্য বাংলাদেশী যুবককে গ্রেপ্তার করেছে৷ তার নাম এমাদ আহমেদ খান৷ সন্ত্রাসবাদীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে আশঙ্কা৷ পুলিশের পদস্থ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন৷ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আগরতলায় নিয়ে আসা হচ্ছে৷
রাজ্যেও সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক গড়ে উঠতে শুরু করেছে৷ ফলে আভ্যন্তরীন নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে৷ ঊনকোটি জেলার কৈলাসহরের রাঙাউটি গ্রাম থেকে সন্দেহভাজন এক বাংলাদেশী যুবককে আটক করেছে ইরানী থানার পুলিশ৷ তার নাম এমান আহমেদ৷ তার বাড়ি বাংলাদেশের সিলেট জেলার মৌলবী বাজার এলাকায়৷ কৈলাসহরের রাঙাউটি সীমান্ত দিয়ে সে রাজ্যে অনুপ্রবেশ করেছে৷ যে হাউওয়ার ইঞ্জিনিয়ার৷ পশ্চিমবঙ্গে পড়াশুনা করেছে৷ বিভিন্ন দেশের সঙ্গে তার যোগাযোগ রয়েছে৷ জঙ্গীদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে আশঙ্কা করছে পুলিশ৷ ইরানী থানার পুলিশ সোমবার তাকে আদালতে তুলে৷ আদালত থেকে তাকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে৷ আরও তথ্য উদ্ধারের জন্য তাকে আগরতলায় নিয়ে আশা হচ্ছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top