News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডে খাদে গাড়ি উল্টে মৃত ৪, আহত ২
Image

উত্তরাখণ্ডে খাদে গাড়ি উল্টে মৃত ৪, আহত ২

আলমোরা (উত্তরাখণ্ড), ১৪ সেপ্টেম্বর (হি.স.): নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবোঝাই গাড়ি উল্টে মৃতু্য হল ৪ জনের| দুর্ঘটনার ফলে ACCIDENTআহত হয়েছেন আরও ২ জন| সঙ্কটজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের আলমোরার ডানপোগ্রামে|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ৬ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল গাড়িটি| আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি| ভিতরে আটকে পড়েন যাত্রীরা| গাড়ির ভিতর থেকে উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়| হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন| বাকি ২ জনের চিকিত্সা চলছে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top