আলমোরা (উত্তরাখণ্ড), ১৪ সেপ্টেম্বর (হি.স.): নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবোঝাই গাড়ি উল্টে মৃতু্য হল ৪ জনের| দুর্ঘটনার ফলে
আহত হয়েছেন আরও ২ জন| সঙ্কটজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের আলমোরার ডানপোগ্রামে|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ৬ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল গাড়িটি| আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি| ভিতরে আটকে পড়েন যাত্রীরা| গাড়ির ভিতর থেকে উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়| হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন| বাকি ২ জনের চিকিত্সা চলছে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে|
উত্তরাখণ্ডে খাদে গাড়ি উল্টে মৃত ৪, আহত ২
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















