বেঙ্গালুরু, ১৪ সেপ্টেম্বর (হি.স.): ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে কর্ণাটক| কাবেরী জলবন্টন ইসু্যতে মঙ্গলবার বেঙ্গালুরুতে
গোলমাল না বাঁধলেও, কিছুটা তপ্ত ছিল রাজধানী| মঙ্গলবার রাত থেকেই চালু হয়েছিল মেট্রো পরিষেবা| আর ৱুধবার থেকে কর্ণাটকে চালু হল বাস পরিষেবা| কর্ণাটক ভূতল পরিবহণের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা কর্ণাটকেই এদিন সকাল থেকে বাস চলছে স্বাভাবিক নিয়মে|
সব না হলেও বেশ কয়েকটি স্কুল-কলেজে পঠনপাঠন শুরু হয়েছে এদিন থেকেই| রাজ্যে শান্তি শৃঙ্খলা টিকিয়ে রাখতে ৱুধবার সকালে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া| রাজ্য সচল রাখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে|

ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে কর্ণাটক, চালু বাস পরিষেবা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















