News Flash

  • Home
  • Uncategorized
  • জমি ফিরে পেলেন সিঙ্গুরের কৃষকরা, বিজয় মঞ্চ থেকেই শিল্পের ডাক মমতার
Image

জমি ফিরে পেলেন সিঙ্গুরের কৃষকরা, বিজয় মঞ্চ থেকেই শিল্পের ডাক মমতার

সিঙ্গুর, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : অবশেষে জমি ফিরে পেলেন সিঙ্গুরের কৃষকরা | টাটার হাত থেকে ফিরিয়ে আনা সিঙ্গুরের জমি mamata bannerjeeৱুধবার কৃষকদের ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৮ সালের সেই প্রতিবাদ মঞ্চের স্থানে তৈরি বিজয় মঞ্চ থেকে সিঙ্গুরের কৃষকের হাতে তুলে দেন জমির পরচা ও ক্ষতিপুরনের চেক| আর ওই মঞ্চ থেকেই এদিন শিল্পায়নের ডাক দিলেন মুখ্যমন্ত্রী | যে টাটাদের গাড়ি কারখানার জন্য জমি অধিগ্রহণকে ঘিরেই সিঙ্গুরে আন্দোলনের সূত্রপাত, সিঙ্গুরের চাষিদের জমি ফেরত দিতে গিয়ে সেই টাটাদেরই রাজ্যে কারখানা গড়ার আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী| বলেন, আমাদের কাছে জমি আছে| টাটা, বিএমডব্লউ যে কেউ আসতে পারে|
আজ সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হাওড়া ও পানাগড়ে সরকারি জমি আছে| তিনি টাটদের উদ্দেশে বলেন, গোয়ালতোড়ে আমাদের ১০০০ একর জমি আছে| ল্যান্ড ব্যাঙ্ক থেকে জমি দেব| এক মাস সময় দিলাম| ভেবে দেখুন কারখানা করবেন কি না| তিনি আরও বলেন, ওই জমিতে যদি কেউ গাড়ি কারখানা করতে চান, সে টাটাই হোক বা বিএমডব্লউ, তা হলে আমাদের শিল্পমন্ত্রী অমিত মিত্রর সঙ্গে যোগাযোগ করুন|
ন্যানো কারখানার জন্য টাটাদের নেওয়া ৯৯৭ একরের মধ্যে অনিচ্ছুক ইচ্ছুকদের জমি ছিল ৪০০ একর| ওই ৪০০ একর জমি ফিরিয়ে দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছিল সিঙ্গুর আন্দোলন| রাজ্যে পালাবদলের ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল| তাই সিঙ্গুরের কৃষকের জন্যও এ দিন নতুন অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী| নতুন করে চাষ শুরুর জন্য সরঞ্জাম কেনার জন্য প্রত্যেক কৃষক পরিবারকে ১০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার| যত দিন না জমি চাষযোগ্য করে দেওয়া হচ্ছে, তত দিন পর‌্যন্ত যে কৃষকদের পরিবারপিছু মাসিক ২০০০ টাকা ভাতা এবং ২ টাকা কিলো দরে চালও যে মিলবে, তাও মুখ্যমন্ত্রী এ দিন আবার ঘোষণা করেন|
মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে এ দিন রাজ্যের প্রায় গোটা মন্ত্রিসভা হাজির ছিলেন| ছিল সুশীল সমাজের এক বিরাট অংশও| সিঙ্গুর-নন্দীগ্রাম নিয়ে মমতার উত্তাল আন্দোলনের দিনে যে শিল্পী-বিদ্বজ্জন-মানবাধিকার কর্মীদের দেখা যেত মমতার পাশে, তাঁদের বড় অংশকেই এ দিন সিঙ্গুরের মঞ্চে দেখা গিয়েছে| মেধা পাটেকর, যোগেন চৌধুরী, দেব, অর্পিতা ঘোষ, ইন্দ্রনীল সেনরা দলের সাংসদ| তাঁদের উপস্থিতি প্রত্যাশিতই ছিল| সঙ্গে উপস্থিত ছিলেন কবীর সুমন, প্রতুল মুখোপাধ্যায়, শুভাপ্রসন্ন, শাঁওলি মিত্র, মেধা পাটকর এবং আরও অনেকে|
এদিকে, এদিন সকাল থেকেই সভাস্থলকে ঘিরে যে উন্মাদনা দেখা গেল সিঙ্গুরে, তা প্রত্যাশাকেও অনেকটা ছাপিয়ে গেল| সিঙ্গুর শুধু নয়, অন্যান্য এলাকা থেকেও লোকজন এ দিন হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রীর সভাস্থলে| তবে সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটির মিছিল স্বাভাবিক ভাবেই এ দিন অন্য সব মিছিলের আকারকে ছাপিয়ে যায়| বেড়াবেড়ি, খাসেরভেড়ি হয়ে টাটার প্রকল্প এলাকার মধ্যে দিয়ে সভামঞ্চের দিকে এগোয় সে মিছিল| ১০ বছর হাতছাড়া থাকা জমির ৱুক চিরে কৃষিজমি রক্ষা কমিটির এ দিনের মিছিলকে এগোতে দেখে অনেককেই আবেগবিহ্বল হয়ে পড়তে দেখা গিয়েছে সিঙ্গুরে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top