News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশিক্ষণপ্রাপ্তদের দিতে হবে অগ্রাধিকার, টেট মামলায় রায় কলকাতা হাইকোর্টের
Image

প্রশিক্ষণপ্রাপ্তদের দিতে হবে অগ্রাধিকার, টেট মামলায় রায় কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): প্রশিক্ষণপ্রাপ্তদের দিতে হবে অগ্রাধিকার| ৱুধবার টেট (টিচার্স এলিজিবিলিটি টেস্ট) মামলায় calcutta-high-courtএমনটাই রায় দিল কলকাতা হাইকোর্ট| নিয়োগে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দিতে হবে, এমনটা জানিয়ে বিচারপতি সিএস কারনান জানিয়েছেন, দ্রুত ফলপ্রকাশ করে অবিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক| একাধিক জটিলতার কারণে ২০১৫-র অক্টোবরে নেওয়া টেট পরীক্ষার ফল এখনও প্রকাশ করা হয়নি|
কেন্দ্রের কাছে রাজ্য সরকার আবেদন করেছিল, প্রশিক্ষণহীনদের টেট পরীক্ষায় বসতে দেওয়া হোক| এই কারণে চলতি বছরের ৩১ মার্চ পর‌্যন্ত রাজ্য সরকারকে ছাড় দেয় কেন্দ্র| কিন্তু, মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও ফলপ্রকাশ না হওয়ায় হাইকোর্টে মামলা করেন প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা| প্রশিক্ষণহীনদের নিয়োগ বাতিলের আর্জি জানান তাঁরা| শুনানি শুরু হওয়ার পরই পরীক্ষার ফলপ্রকাশে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট| ৱুধবার টেট মামলায় রায় দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনান নির্দেশ দিয়েছেন, টেট পরীক্ষার দ্রুত ফলপ্রকাশ করে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে| শূন্যপদগুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top