News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের রামনরেস সারওয়ান
Image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের রামনরেস সারওয়ান

পোর্ট অব স্পেন, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ramnaresh-sarwanরামনরেস সারওয়ান| বৃহস্পতিবার ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান|
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সারোয়ানের সব শেষ ওয়ানডে ম্যাচ খেলেন ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে| ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে ১৮১ আর টেস্টে ৮৭টি ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান| টি-২০ খেলেছেন ১৮টি|
৩৬ বছর বয়সী সারোয়ানের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০০ সালে বার্বাডোজে, পাকিস্তানের বিরুদ্ধে| ঢাকায় বাংলাদেশের বিপক্ষে তাঁর প্রথম টেস্ট শত রান এসেছিল ক্যারিয়ারের ২৮তম ম্যাচে| সারোয়ানের ১৫টি টেস্ট শতকের ১৪টিই এসেছে তিন নম্বরে ব্যাটিং নেমে| তাঁর ৮৭ টেস্ট ম্যাচে ৪০.০১ গড়ে সারোয়ানের সংগ্রহ ৫৮৪২ রান|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top