News Flash

  • Home
  • Uncategorized
  • কাবেরী নদীর জল সমস্যা নিয়ে সুস্থিতি ও শান্তির আহ্বান প্রধানমন্ত্রীর
Image

কাবেরী নদীর জল সমস্যা নিয়ে সুস্থিতি ও শান্তির আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লী, ১৩ই সেপ্ঢেম্বর৷৷ কাবেরী নদীর জল বন্টনের বিষয়কে কেন্দ্র করে যে সমস্যা, তার প্ররিপ্রেক্ষিতে কর্ণাটক ও modiতামিলনাডুতে যে পরিস্থিতির সৃষ্টি হয়ে তা অত্যন্ত দুঃখজনক৷ এইরকম পরিস্থিতি হওয়ায় আমি ব্যক্তিগতভাবে বেদনাগ্রস্ত৷ মঙ্গলবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথা বলেন৷ তিনি জানান, হিংসা কোনো সমস্যার সমাধান করতে পারে না৷ গণতন্ত্রে সমাধন পাওয়া যায় সংযম ও পারস্পরিক আলোচনার মাধ্যমেই৷ এই বিরোধের সমাধান একমাত্র আইনি আওতায় করা সম্ভব৷ আইন ভাঙ্গা কোনো যুক্তিযুক্ত বিকল্প নয়৷ গত দু’দিন ধরে যে হিংসা ও অগ্ণিসংযাগের ঘটনা দেখা যাচ্ছে তাতে দরিদ্রদের এবং আমাদের জাতীয় সম্পত্তির শুধুমাত্র ক্ষতিসাধন ছাড়া আর কিছুই হচ্ছে না৷
দেশে যখন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে, কর্ণাটক ও তামিলনাডুর মানুষ সারা দেশের মতই সবসময় সংবেদনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন৷ আমি এই দুই রাজ্যের মানুষের প্রতি সংবেদনাশীল প্রকাশের জন্য ও তাদের নাগরিক দায়িত্ব স্মরণে রাখার জন্য আহ্বান জানাই৷
আমি বিশ্বাস করি আপনার সবকিছুর উপর জাতীয় স্বার্থ ও জাতিগঠনকে স্থন দেবেন এবং সংযম, সম্প্রীতিকে অগ্রাধিকার দেবেন ও হিংসা, ধবংস ততা অগ্ণিসংযোগ পরিহার করে শান্তিপূর্ণ সমাধান খুঁজবেন৷ এদিকে, কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু এক বার্তায় বলেন, ‘তামিলনাডুকে কাবেরী নদীর জল দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দুই রাজ্য কর্ণাটক ও তামিলনাডুতে যে হিংসা তা অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ৷ এই হিংসা কোনভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না৷ হিংসা ও সম্পত্তি ধবংস শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনেই প্রভাব ফেলে৷ কর্ণাটক ও তামিলনাডুর দু’রাজ্যেরই বহু মানুষ একে অন্যের রাজ্যে বসবাস করছেন এবং তাদের বসবাসের পছন্দের রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ অবদানও রাখছেন৷ তাঁদেরকে নিরাপত্তাহীন বলে মনে করতে দেওয়া উচিত নয়, কেননা দেশের মধ্যে নিজেদের পছন্দের স্থানে বসবাস করতে পারা প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিক অধিকার৷
হিংসা ও প্রতিহিংসা বিষয়টিকে আর জটিল করে তুলে এবং তা কোনো রাজ্যেরই স্বার্থে নয়৷ দুই রাজ্যের সরকারকেই হিংসা দমনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করনেত হবে৷
আমি দুই রাজ্যের জনগণকে শান্তি ও স্বাভাবিক অবস্থা সুনিশ্চিত করতে দ্রুত সহযোগিতা করার জন্য একান্ত অনুরোধ জানাচ্ছি৷ আমি উভয় রাজ্যের সরকার ও রাজনৈতিক দলগুলির নেতাদের কাছেও হিংসা বন্ধে ও অন্য রাজ্যের মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি৷ আমি এই দুই রাজ্যের সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংযম বজায় রাখতে সংবাদ- মাধ্যমকে অনুরোধ করছি৷ দৃশ্য-প্রচার ও অন্যভাবে এই ধরণের ঘটনাকে অহেতুক বেশি গুরুত্ব দেওয়া অবশ্যই আরও হিংসার উদ্রেক করবে৷ আমি আশা করি সংবাদ-মাধ্যম এই দুই রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি সুনিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা গ্রহণ করবে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top