News Flash

  • Home
  • Uncategorized
  • এবার সাইকোলজিক্যাল থ্রিলার ছবিতে অভিনয় করতে পারেন অক্ষয় কুমার
Image

এবার সাইকোলজিক্যাল থ্রিলার ছবিতে অভিনয় করতে পারেন অক্ষয় কুমার

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : পরিচালক উমঙ্গ কুমারের পরবর্তী ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন অক্ষয় কুমার| akshay kumarশোনা যাচ্ছে, ছবিটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার| ছবি সম্পর্কে নাকি অক্ষয়ের সঙ্গে কথা হয়েছে উমঙ্গের| ছবির প্লটও নাকি বেশ ভালোই লেগেছে অক্ষয়ের| কিন্তু, এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি|
শোনা যাচ্ছে, ছবির নাম ফাইভ| সম্ভবত ছবিতে পাঁচটি ভিন্ন চরিত্রে অভিনয় করবেন অক্ষয়| সেই থেকেই ছবির নাম দেওয়া হয়েছে ফাইভ| বক্স অফিস থেকে ভালো আয় করেছে অক্ষয় অভিনীত এয়ারলিফ্ট, হাউজ়ফুল ৩ ও রুস্তম| ১০০ কোটি পার করেছে তাঁর এই তিনটি ছবি| সেই সাফল্য উপভোগ করতে এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত আছেন অক্ষয়| এছাড়া, সম্প্রতি ৩ হাজার কোটির ক্লাবে ঢুকে পড়েছেন অক্ষয়| মোট ১০৮টি ছবি করেছেন তিনি| সব মিলিয়ে ৩ হাজার ১০ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে ছবিগুলি| ৩ হাজার কোটির ক্লাবের দৌড়ে বলিউডের তিন খান সহ অমিতাভকেও পিছনে ফেলে দিয়েছেন অক্ষয়|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top