News Flash

  • Home
  • Uncategorized
  • রক্তদানেব গণআন্দোলনের নগ্ণ চিত্র খোয়াই হাসপাতালে মিলল না রক্ত
Image

রক্তদানেব গণআন্দোলনের নগ্ণ চিত্র খোয়াই হাসপাতালে মিলল না রক্ত

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৩ সেপ্ঢেম্বর৷৷ খোয়াই জেলা হাসপাতাল৷ দীর্ঘ প্রতীক্ষার পর বেশ ঘটা করে জেলা হাসপাতালে ব্লাড dscn7739চালু হয়েছে৷ নিত্যদিনই ব্লাড ব্যাঙ্কে কোনও না কোন সংস্থা, সংগঠন, সরকারী বা বে-সরকারী স্তরে রক্তদান শিবিরের মাধ্যমে খোয়াই জিলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত দেওয়া হচ্ছে৷ রক্তদান মহৎ দান৷ এই স্লোগানে আর্তের সেবায়, মুমুর্ষ রোগীদের জীবন বাঁচানোর তাগিদে রক্তদানে এগিয়ে আসছে সমাজের সকল অংশের, সকল স্তরের মানুষ ৷ কিন্তু মঙ্গলবার খোয়াই ব্লাড ব্যাঙ্ক থেকেই এক মহিলাকে শূণ্য হাতে ফিরতে হল৷
ঘটনার বিবরনে জানা যায়, খোয়াই অফিসটিলা নিবাসী পুষ্পা ঘোষ নামে এক মহিলা মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৩ টা অবধি জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সামনে ঠাঁয় দাঁড়িয়ে রইলেন৷ কি কারণে? উনার এ পজিটিভ রক্তের প্রয়োজন৷ সকাল থেকে দুপুর হয়ে গেলেও ব্লাড ব্যাঙ্কের ইনচার্জকে ফোন করেও পাওয়া যায়নি৷ টানা তিন ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে ফোনে পাওয়া গেলে ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ সুদীপ বাবুকে৷ তিনি ততক্ষনে মহিলাকে ৭ দিন বাদে যোগাযোগ করার জন্য বললেন৷ অথচ খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের বোর্ডে স্পষ্টতই লিখা ছিল, এ পজিটিভ রক্ত স্টোরে রয়েছে ১৩ খানা প্যাক৷ এটাই কি রক্তদান শিবিরের সাফল্য? এর জন্যই কি রক্তদান করা হচ্ছে? প্রশ্ণ জনমনে৷
এবিষয়ে ড রনেন্দ্র বর্মনের সাথে মহিলার যোগাযোগ হলে তিনি এমএস ড ধনঞ্জয় রিয়াংয়ের সাথে সাক্ষাৎ করে বলেন৷ প্রকৃতপক্ষে যে কারনে রক্তদান, সেই কারনটাই আজ উপেক্ষিত হল৷ শেষ পর্যন্ত মহিলার ছেলে রাজু ঘোষও নিজের ক্ষোভ ব্যাক্ত করেন৷ খোয়াই জিলা হাসপাতালের কর্মসংসৃকতি নিয়ে ক্ষোভ নতুন কিছু না হলেও, ব্লাড ব্যাঙ্কে গচ্ছিত রক্ত যদি সময় মতো রোগীর কাজেই না আসে তবে জনগন যাবে কোথায়? এনিয়েই জনমনে ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷ প্রশ্ণ উঠছে ব্লাড ব্যাঙ্কের ইনচার্জের ভূমিকা নিয়েও৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top