News Flash

  • Home
  • Uncategorized
  • ঘিলাতলীতে অগ্ণিকান্ডে ভষ্মিভূত সাতটি দোকান
Image

ঘিলাতলীতে অগ্ণিকান্ডে ভষ্মিভূত সাতটি দোকান

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ সেপ্ঢেম্বর৷৷ সোমবার ভোর রাতে আনুমানিক সাড়ে বারটা নাগাদ কল্যাণপুর থানা fire phtoএলাকার ঘিলাতলী বাজারে ভয়াবহ অগ্ণিকান্ডে পুড়ে ছাঁই হয়ে যায় সাতটি দোকান৷ যার মধ্যে রয়েছে সার, ওষুধ মোদির দোকান, কম্পিউটার, মোবাইল মিষ্টি ও ট্রেইলারের দোকান৷ প্রায় ৪০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে৷ সবাই ঘুমে আচ্ছন্ন৷ ঘড়িতে রাত সাড়ে বারটা৷ হঠাৎ আগুন দেখে একে একে  সবাই বের হয়ে আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন৷ খবর দেওয়া হয় কল্যাণপুর অগ্ণিনির্বাপক দপ্তরকে৷ তারা ঘটনার এক ঘন্টা পড়ে পৌঁছায়৷ ততক্ষণে সব পুড়ে ছাঁই৷ অগ্ণিনির্বাপক দপ্তরের গাফিলতির কারণে এত ক্ষতি সময় মত আসলে আগুন এতটা ছড়াত না৷ কিসের থেকে৷ আগুন তা ব্যবসায়ীরা বুঝে উঠতে পারছেন৷ সাতটি দোকানের মধ্যে সবচেয়ে বেশি  ক্ষতি হয়েছে  তারা হলেন   অজিত দাস, প্রদীপ ভৌমিক, বাবুল দেবনাথ, বিপ্লব দাস, দীপ্তি ভৌমিক  ও অমল দাস৷ তবে কিভাবে আগুন লেগেছে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে এলাকাবাসী৷তবে ঘিলাতলী বাজারে নাট মন্দিরের পাশে প্রায় সময়ই রাত্রি ১১-১২ টা  পর্যন্ত লোক নেশা আড্ডা ইত্যাদি মেরে থাকেন৷ পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসতে পারে আসল ঘটনা৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top