News Flash

  • Home
  • Uncategorized
  • ফেসৱুকে অশ্লীল ছবি পোস্ট করায় আত্মঘাতী তরুণী, পলাতক অভিযুক্ত যুবক

ফেসৱুকে অশ্লীল ছবি পোস্ট করায় আত্মঘাতী তরুণী, পলাতক অভিযুক্ত যুবক

আলিপুর, ১২ সেপ্টেম্বর (হি.স.): ফেসৱুকে অশ্লীল ছবি পোস্ট করায় আত্মঘাতী হলেন দ্বাদশ শ্রেণির এক ছাত্রী| ঘটনাটি ঘটেছে facebook-logoদক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের খড়িবেরিয়ায়| স্থানীয় সূত্রের খবর, বছর ১৭-র ওই ছাত্রীর বাবা নেই| মায়ের সঙ্গে থাকত মেয়েটি| সম্প্রতি মিঠুন নস্কর (২০) নামে এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক হয়| বান্ধবীর সঙ্গে বনিবনা না হওয়ায় সেই সম্পর্ক বেশি দিন টেকেনি| যে কারণে ফেসৱুকে তরুণীর ঘনিষ্ঠ ছবি পোস্ট করতে থাকে মিঠুন| অভিযোগ, রবিবার মিঠুন ফোন করে তার বান্ধবীকে আত্মহত্যার প্ররোচনা দেয়| এর পরেই সোমবার সকালে ঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়| এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে|
মেয়েটির পরিবারের সদস্য ও এলাকাবাসীর দাবি, অপমানেই আত্মঘাতী হয়েছে ওই তরুণী| পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক মিঠুন নস্কর| থানায় মৌখিক অভিযোগ জানালেও মৃতার পরিবার কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top