News Flash

  • Home
  • Uncategorized
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ জনের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন বিনি-শার্দুল
Image

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ জনের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন বিনি-শার্দুল

মুম্বই, ১২ সেপ্টেম্বর (হি.স.) : ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI(বিসিসিআই)| সোমবার তিন টেস্টের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিলেন নির্বাচকরা| ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে টেস্ট সিরিজ জিতে আসা দলই ধরে রাখলেন নির্বাচকা| তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যে দল গিয়েছিল, সেটি থেকে অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি এবং পেসার শার্দুল ঠাকুর বাদ পড়েছেন| বাকি দলে কোনও বদল নেই| এই সিরিজে ভারতীয় দলে নতুন মুখ দেখতে পাওয়ার সম্ভাবনা বিশেষ ছিল না| তবে রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং চেতেশ্বর পূজারার দলে থাকা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল| কিন্তু অধিনায়ক বিরাট কোহলি দলে বদল চাননি| সেই কারণেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে টেস্ট সিরিজ জিতে আসা দলই ধরে রাখা হল|
এদিন ১৫ জনের দল ঘোষণা করে বিসিসিআই-এর পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, এই দলে অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি| বাকিরা হলেন লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, মুরলি বিজয়, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ান, অমিত মিশ্রা এবং উমেশ যাদব| আজ এক সাংবাদিক বৈঠকে নির্বাচক সন্দীপ পাটিল বললেন, আমরা ১৫ জলের দল ঘোষণা করলাম| তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিরাট কোহলি এবং অনিল কুম্বলে গ্রহণ করবেন|
এই দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক সন্দীপ পাতিল বলেছেন, আমরা কম্বিনেশন বদল করতে চাইনি| কারণ, এতেই সাফল্য এসেছে| আমাদের মনে হয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটাই সেরা দল| রোহিত শর্মাকে ফের সুযোগ দেওয়া প্রসঙ্গে পাতিল বলেছেন, কোচ-অধিনায়ক থেকে শুরু করে সব নির্বাচকই এই অসাধারণ ক্রিকেটারকে আরও সুযোগ দেওয়ার পক্ষে| শিখর ধাওয়ান সহ ১৫ জনের উপরেই তাঁদের আস্থা আছে বলে জানিয়েছেন পাতিল| তিনি আরও বলেছেন, গৌতম গম্ভীর সহ অনেক সিনিয়র ক্রিকেটারের নাম নিয়েই আলোচনা হয়েছে| ১৫ জনের দল বেছে নেওয়া হলেও, তাঁদের হাতে ৩০ জনের দল আছে| এত জন ক্রিকেটার তৈরি থাকায় তাঁরা খুশি|
তিনি আরও বলেন, বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে এটাই শেষ দল নির্বাচন| পাতিল বলেছেন, ভারতীয় ক্রিকেটের স্বার্থে আমরা কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছি| আমাদের মেয়াদকালে ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই ভারতীয় দল ভাল পারফরম্যান্স দেখিয়েছে| এতে আমরা খুশি| পরবর্তী কমিটির জন্য শুভেচ্ছা রইল|
উল্লেখ্য,এই সফরে নিউজিল্যান্ড তিনটি টেস্ট, পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে| সফর শুরু হচ্ছে ফিরোজ শাহ কোটলায় মুম্বইয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দিয়ে| এ মাসের ১৬ থেকে ১৮ তারিখ পর‌্যন্ত হবে এই ম্যাচ| কানপুরে প্রথম টেস্ট শুরু ২২ সেপ্টেম্বর| ইডেনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে| ৮ অক্টোবর থেকে ইন্দৌরে তৃতীয় টেস্ট| একদিনের ম্যাচগুলি হবে ধর্মশালা (১৬ অক্টোবর), নয়াদিল্লি (২০ অক্টোবর), চণ্ডীগড় (২৩ অক্টোবর), রাঁচি (২৬ অক্টোবর) এবং বিশাখাপত্তনমে (২৯ অক্টোবর)|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top