রাঁচি, ১২ সেপ্টেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের গুমলা জেলায় পুলিশের গুলিতে খতম হল শীর্ষ মাওবাদী কম্যান্ডার আশিস যাদব|
পুলিশের আইজি অপারেশনস এম এস ভাটিয়া বলেছেন, রবিবার গুমলা জেলার পালকোট থানা এলাকার বোরাডি জঙ্গলে সিআরপিএফ এবং রাজ্য পুলিশের যৌথ বাহিনী অভিযান চালায়| পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে মৃতু্য হয় মাওবাদী শীর্ষনেতা আশিস যাদবের| ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ইনসাস রাইফেল, একটি এস এল আর এবং আরও একটি রাইফেল| এই মাও নেতার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা| দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিলেন নিরাপত্তারক্ষীরা| অবশেষে তাকে খতম করা সম্ভব হল|
প্রযুক্তি এবং বিস্ফোরণ বিশেষজ্ঞ ছিলেন আশিস যাদব| মাওবাদীদের বিহার-ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির সদস্যও ছিলেন এই শীর্ষ মাওনেতা
ঝাড়খণ্ডে খতম শীর্ষ মাওবাদী কম্যান্ডার, উদ্ধার ইনসাস রাইফেল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















