News Flash

  • Home
  • Uncategorized
  • কাবেরী জলবন্টন ইসু্যতে রায় পাল্টাল সুপ্রিম কোর্ট, তিক্ততা অব্যাহত
Image

কাবেরী জলবন্টন ইসু্যতে রায় পাল্টাল সুপ্রিম কোর্ট, তিক্ততা অব্যাহত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): কর্ণাটকের আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট| সোমবার শীর্ষ আদালত কাবেরী জলবন্টন SUPREME COURTইসু্যতে রায় পাল্টে জানিয়েছে, চলতি মাসের ২০ তারিখ পর‌্যন্ত ১৫ হাজার কিউসেকের বদলে ১২ হাজার কিউসেক করে কাবেরীর জল ছাড়তে হবে তামিলনাড়ুকে| সুপ্রিম রায়ে আপাতত কিছুটা স্বস্তিতে কর্ণাটক|
এদিকে, কাবেরীর জল বন্টনকে ঘিরে কর্ণাটক ও তামিলনাড়ুর তিক্ততা চরমে পেঁৗছেছে| সোমবার ভোররাতে চেন্নাইয়ের নিউ উডল্যান্ডস হোটেলে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী| ওই কন্নড় খাবারের হোটেলে ৬টি টাটকা বোমা ফেলা হয়| তাছাড়া পেট্রোল বোমাও ফাটানো হয়| হোটেলের স্টাফরা জানিয়েছেন, সোমবার ভোররাতে তিনটি অটোরিক্সা করে জনা ১৫ লোক হোটেলের ভিতর ঢুকে পড়ে| রিসেপশনের কাঁচের আসবাবপত্র থেকে আইসক্রিম পার্লার সবই ভেঙে দেয়| লোহার রড দিয়ে ভাঙা হয় কাচের জানলা| তবে, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তামিলনাড়ুর ইঞ্জিনিয়ারিং ছাত্রকে বেঙ্গালুরুতে নিগ্রহের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই এই ঘটনা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top