News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা সংস্কারের নিম্নমানের কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী
Image

রাস্তা সংস্কারের নিম্নমানের কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ কমলপুর মহকুমার মানিক ভান্ডারের দারাংটিলা এলাকায় নিম্নমানের কাজ stop-road-closed-sign-k-6721করার পিচ ঢালাই রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয় মানুষ৷ তাতে টনক নড়েছে প্রশাসনের৷
দীর্ঘ লড়াই সংগ্রামের ফলে কমলপুরের মানিক ভান্ডারের দারাং সংযোগকারী সেতু থেকে অলক চক্রবর্তীর বাড়ি পর্যন্ত প্রায় ১২০০ মিটার রাস্তায় পিচ ঢালাই রাস্তা করার অনুমোদন মিলেছে৷ কাজের বরাত পান নূর মিয়া নামে এক ঠিকেদার৷ তিনি শাসক দলের নেতাদের ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ কাজ চালিয়ে যাবার চেষ্টা করেন৷ স্থানীয় মানুষের আপত্তি গ্রাহ্য করেছিলেন না ঠিকেদার৷ তাতে ক্ষিপ্ত হয়ে উঠেন স্থানীয় মানুষ৷ শনিবার কাজ বন্ধ করেছেন স্থানীয় লোকজন৷ এলাকাবাসীর অভিযোগ, রাস্তায় ঠিকমতো মেটেলিং করা হয়নি৷ পিচ ঢালাই করার জন্য যে পরিমাণ পাথর ফেলার কথা ছিল সে পরিমাণ পাথর ফেলা হয়নি৷ সে কারণেই এলাকাবাসী কাজ বন্ধ করে দেন৷
ঘটনার খবর পেয়ে পূর্ত দপ্তরের এসডিও’র অনুপস্থিতিতে আইও কালীপদ ধর ঘটনাস্থলে ছুটে আসেন৷ তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন৷ নিয়মনীতি মেনে গুণগত মান বজায় রেখে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি৷ প্রসঙ্গত, সংশ্লিষ্ট এলাকায় আরও কিছু রাস্তা সংস্কারের কাজে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top