News Flash

  • Home
  • Uncategorized
  • ইউএস ওপেনে এবারও সেমিফাইনাল থেকে বিদায় নিলেন সেরেনা উইলিয়াম
Image

ইউএস ওপেনে এবারও সেমিফাইনাল থেকে বিদায় নিলেন সেরেনা উইলিয়াম

নিউ ইয়র্ক, ৯ সেপ্টেম্বর (হি.স.) : ইউএস ওপেনে গত আসরের পর এবারও সেমিফাইনাল থেকে বিদায় নিলেন সেরেনা US OPENউইলিয়ামস| ইতিহাসের থেকে দুই কদম দূরে দাঁড়িয়ে ছিলেন| ছুঁতে চেয়েছিলেন মার্গারেট কোর্টকে| কিন্তু তা আর হল না | নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে ক্যারোলিনা পিসকোভার বিরুদ্ধে মাত্র ৬-২, ৭-৬ (৫) সেটে হেরে বিদায় নিলেন মার্কিন আইকন সেরেনা উইলিয়ামস| তাঁর এই হারের মধ্য দিয়ে র‌্যাঙ্কিংয়ে অপ্রতিদ্বন্দ্বী খেতাবধারী সেরেনার দীর্ঘ আধিপত্যের অবসান নিশ্চিত হয়ে গেল|
চলতি সপ্তাহের আগেও কখনোই গ্র‌্যান্ড স্লামের তৃতীয় রাউন্ডের গণ্ডি না পেরোনো প্লিসকোভার কাছে সরাসরি সেটেই হারের হতাশায় পড়েন সেরেনা | প্রথম সেটেই উড়ন্ত জয় পান চতুর্থ রাউন্ডে সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে আসা প্লিসকোভা| দ্বিতীয় সেটে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ঘুঁরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেও টাইব্রেকারে গিয়ে ব্যর্থতায় নিমজ্জিত হন সেরেনা| ৬-২, ৭-৬ (৭-৫) গেমের জয়ে স্বপ্নের ফাইনালে পা রাখেন ২৪ বছর বয়সী প্লিসকোভা|
৮৫ মিনিটের লড়াইয়ে হারের ফলে এবারের মতো ইউএস ওপেনের স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর েকাচ প্যাট্রিক মৌরাটোগলু বলেন, শুরু থেকেই আজ বিপজ্জনক লেগেছিল| কারণ ওকে আমি কখনও এত স্লো মুভমেন্ট করতে দেখিনি| বাঁ-পায়ের গোড়ালির বেশ ভালোভাবে ভুগিয়েছে বলে দাবি সেরেনার কোচের|
চেক প্রজাতন্ত্রের মেয়ে ক্যারোলিনা পিসকোভার এটাই প্রথম মেজর ওপেন| সেমিফাইনালে সেরেনাকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠলেন তিনি | খেতাব না জিততে পারলেও এটাই ক্যারোলিনার ক্যারিয়ারের সবথেকে বড় পাওনা হয়ে থাকবে|
পাশাপাশি এই হারের ফলে স্টেফি গ্রাফের সঙ্গে যৌথভাবে টানা শীর্ষে থাকার রেকর্ডটা (১৮৬ সপ্তাহ) নিজের করে নিতে পারলেন না সেরেনা| যদিও গ্র‌্যান্ড স্লাম টাইটেলে (শিরোপা) কেরবারের স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে আর মাত্র একটি ট্রফি জয় দূরে ২২ বারের গ্র‌্যান্ড স্লাম জয়ী|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top