News Flash

  • Home
  • Uncategorized
  • লরির সঙ্গে মুখোমুখি মন্ত্রীর কনভয়, হত এক
Image

লরির সঙ্গে মুখোমুখি মন্ত্রীর কনভয়, হত এক

বিহালি (অসম), ০৮ সেপ্টেম্বর, (হি.স.) : ভাগ্য বলে রক্ষা পেলেন বিহালির বিধায়ক তথা রাজ্যের জলসেচ এবং হস্ত ও বস্ত্রমন্ত্রী road acccident copyরঞ্জিত দত্ত। আজ সকালে মাজুলি জেলা ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাজুলির উদ্দেশে মন্ত্রী তাঁর এএস ০১ বিআর ০০৮০ নম্বর কারে চড়ে রওয়ানা হলে বিহালির বুরৈনদীর কাছে দ্রুতগামী পণ্য বোঝাই একটি লরির সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের দিক চ্যাপ্টা হয়ে গেলেও মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। মন্ত্রীর গাড়িকে ধাক্কা মেরে লরিটি জনৈক বাই আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাইক আরোহী শিক্ষক বীরেন হাজরিকা। লরিটির নম্বর এএস ০১ ডিসি ৭৯৯৯।
এ ঘটনার পর সড়ক সুরক্ষা ও নিহত শিক্ষকের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিহালির কুলাগুড়িতে ১৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। মনাবাড়ি হাইস্কুলের শিক্ষক ছিলেন বীরেন হাজরিকা।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top