News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বই হামলার অভিযুক্তদের তলব করল পাক আদালত
Image

মুম্বই হামলার অভিযুক্তদের তলব করল পাক আদালত

ইসলামাবাদ, ৮ সেপ্টেম্বর (হি.স.) : লকভিসহ ২৬-১১-র সাত অভিযুক্তকে তলব করল পাক আদালত| দিন দুয়েক আগেই মুম্বই pakistanflagহামলাকারী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা| এরপরই এই তলব বলে মনে করছে কুটনৈতিক মহল|
দশ লস্কর জঙ্গি যে নৌকায় ভারতে ঢুকেছিল, তাও খতিয়ে দেখতে আবেদন জানিয়েছে পাক সরকার| সন্ত্রাসবিরোধী আদালতের তরফে এক আধিকারিক জানিয়েছেন, ৱুধবার মুম্বই হামলার শুনানি ছিল রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে| সাত সন্দেহভাজনকে নোটিশ দেওয়া হয়েছে|
পাক সরকারের হেফাজতে রয়েছে আল ফৌজ নামের নৌকাটি| এতে চেপেই একে-৪৭ ও হ্যান্ড গ্রেনেড নিয়ে ভারতে ঢোকে দশ জঙ্গি| তদন্তে জানা গিয়েছে, ভারতে আসার জন্য তিনটি নৌকা ব্যবহার করা হয়েছিল| ২০০৮ সালের ২৩ নভেম্বর করাচি ছেড়ে যায় ওই নৌকা| এরপর অন্য একটি নৌকা হাইজ্যাক করে তারা ভারতের উপকূলে পৌঁছয়| বিচারক জানিয়েছেন, ভারতীয় সাক্ষীদের বয়ান রেকর্ড না করায় মামলা এগোনো যাচ্ছে না| লস্কর জঙ্গি লকভি, আব্দুল ওয়াজিদ, মাজদার ইকবাল, হামান আমিন সাদিক, শাহিদ জামিল রিয়াজ, জামিল আহমেদ, ইউনিস আনজুমকে তলব করা হয়েছে|
উল্লেখ্য, ছুদিন আগেই ২৬-১১-র দোষীদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র| মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি স্পিকার মার্ক টোনার বলেন, ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছিল মার্কিন নাগরিকও| আমরা সন্ত্রাস রুখতে সবরকমভাবে সহযোগিতা করব| পাকিস্তানের মাটিতে যত জঙ্গি সংগঠন আছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন তিনি| তিনি আরও জানান, পাকিস্তানের এই গাফিলতির জন্য কোনোরকম সহযোগিতা না করার সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top