News Flash

  • Home
  • Uncategorized
  • ইডএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় অ্যান্ডি মারের
Image

ইডএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় অ্যান্ডি মারের

নিউ ইয়র্ক, ৮ সেপ্টেম্বর (হি.স.) : ইডএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন দুই নম্বর বাছাই টেনিস তারকা US OPENঅ্যান্ডি মারে| তবে হারের আগে জাপানের কেই নিশিকোরির বিপক্ষে পাঁচ সেটের কঠিন লড়াই করেন| কিন্তু এ বছর চারটি গ্র‌্যান্ডস্ল্যামের তিনটিতেই ফাইনাল খেলা ব্রিটিশ এ তারকা শেষ পর‌্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করতে পারেননি|
ফ্ল্যাশিং মিডোতে এদিন প্রথম সেট অবশ্য দাপট দেখিয়ে জিতে নেন ষষ্ঠ বাছাই নিশিকোরি| তবে দ্বিতীয় সেটে ৬-৪ গেমে জিতে ঘুরে দাঁড়ান মারে| তৃতীয় সেট ৪-৬ গেমে হারলেও চতুর্থ সেটে ৬-১ গেমের বড় ব্যধানে জয় তুলে নেন মারে| কিন্তু শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াই করে ৭-৫ ব্যবধানে হেরে আসর শেষ করেন স্কটিশ তারকা|
এর আগে মারে অবশ্য নিশিকোরির বিপক্ষে আটবারের সাক্ষাতে সাতবারই জয় তুলে নিয়েছিলেন| তবে এদিন ভাগ্য সহায় হলো না| কিন্তু ম্যাচ হারের পর আম্পায়ারের সিদ্ধন্তে প্রশ্ন তুলেছেন তিনি| সেমিফাইনালে স্তান ওয়ারিঙ্কা অথবা হুয়ান মার্টিন দেল পোত্রের বিপক্ষে লড়বেন নিশিকোরি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top