News Flash

Image

ছাত্র রাজনীতি নিয়ে তরজা

টিপিএসসির পরীক্ষা ভন্ডুলের চেষ্টা করেছে ছাত্র পরিষদ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ এমবিবি কলেজে টিপিএসসি পরীক্ষা তৃণমূল ছাত্র পরিষদ ভন্ডুল করার চক্রান্ত Photo 4করেছিল বলে অভিযোগ করে এসএফআই৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসএফআই সন্ধ্যায় আগরতলা শহরে মিছিল সংগঠিত করেছে৷
এমবিবি কলেজে টিপিএসসি পরীক্ষা চলাকালে তৃণমূল ছাত্র পরিষদ পরীক্ষা ভন্ডুল করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছে ছাত্র সংগঠন এসএফআই৷ তৃণমূল ছাত্র পরিষদের সমাজদ্রোহীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা শহরে মিছিল সংগঠিত করেছে এসএফআই৷ মিছিলটি ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিল শেষে সিটি সেন্টারের সামনে এসএফআইয়ের প্রতিবাদ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷ এবিষয়ে এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ছাত্র সংসদ নির্বাচন তাদের কাছে মুখ্য বিষয় নয়৷ তারা অধ্যক্ষকে ঘেরাও করার নাম করে টিপিএসসি পরীক্ষা হলের দিকে এগিয়ে যাচ্ছিল৷ তখনই পুলিশ তাদেরকে বাধা দেয়৷ তাদের এধরনের ঘটনার নিন্দা জানিয়েছে এসএফআই৷ টিপিএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা ভন্ডুল করার জন্য যে সমাজদ্রোহীরা এমবিবি কলেজে প্রবেশ করেছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷
প্রকৃতপক্ষে ছাত্র পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে ছাত্র রাজনীতি উত্থাল হয়ে উঠেছে৷ হিংসাত্মক ঘটনাও ঘটে চলেছে৷

এসএফআইয়ের হয়ে প্রহসনাত্মক ভূমিকা নিয়েছে উচ্চশিক্ষা দপ্তর
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ আসন্ন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন বয়কট করার সিদ্ধন্ত নিল তৃণমূল Photo 5ছাত্র পরিষদ৷ শাসক দলের ছাত্র সংগঠন এসএফআইকে জয়ী করতে উচ্চশিক্ষা দপ্তরের প্রহসনাত্মক ব্যবস্থাপনার প্রতিবাদ জানাতেই নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে৷
আগামী ২০ সেপ্ঢেম্বর রাজ্যের ২২টি কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত থাকবে বর্তমান সময়ের রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ৷ তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ ছাত্র সংসদের এনির্বাচনকে প্রহসনে পরিণত করতে পাকা ব্যবস্থা করে রেখেছে উচ্চশিক্ষা দপ্তর৷ ভোটার তালিকা প্রকাশ করা থেকেই শুরু হয়েছে এই প্রহসন৷ ছাত্র পরিষদ নেতৃত্বের আরো অভিযোগ মেলারমাঠ ও শিক্ষা দপ্তর একযোগে নির্বাচনকে প্রহসনে পরিণত করতে মাঠে নেমেছে৷ নির্বাচন ঘোষণা করার আগে সর্বধলীয় বৈঠক হয় কিন্তু উচ্চ শিক্ষা দপ্তর সর্বদলীয় বৈঠক করেনি ছাত্র পরিষদের অভিযোগও শুনতে চায়নি উচ্চ শিক্ষা দপ্তর৷ তাই এই প্রহসনাত্মক নির্বাচনের কোন মানে থাকতে পারে না বলেই নির্বাচন বয়কট করছে তৃণমূল ছাত্রপরিষদ৷ এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ছাত্র পরিষদ নেতা ভিকি প্রসাদ এই সংবাদ জানান৷ সাংবাদিক সম্মেলনে ছাত্র নেতা ভিকি প্রসাদ জানান ছাত্র সংসদের নির্বাচনে ভোটদান থেকেও বিরত থাকবে তৃণমূল ছাত্র পরিষদ৷ তবে এসএফআইকে পরাস্ত করার জন্য যদি কোন প্রার্থী ছাত্র পরিষদের সহযোগিতা চান তবে তাকে জেতাতে সাহায্য করবে ছাত্রপরিষদের কর্মী সমর্থকরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top