News Flash

  • Home
  • Uncategorized
  • নজরদারি বাড়াতে চারটি অ্যারোস্ট্যাট র‌্যাডার কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা
Image

নজরদারি বাড়াতে চারটি অ্যারোস্ট্যাট র‌্যাডার কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : নজরদারি বাড়াতে চারটি অ্যারোস্ট্যাট র‌্যাডার কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা| বর্তমানে Indian air forceদুটি ইজরায়েলি অ্যারোস্ট্যাট র‌্যাডার ব্যবহার করছে ভারত| কিন্তু সেগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছে, তাই ভারতীয় সংস্থার কাছ থেকেই এবার কেনা হবে অ্যারোস্ট্যাট র‌্যাডার| ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানানো হয়েছে| নতুন প্রতিরক্ষা নিয়ম অনুযায়ী কেনা হবে এই র‌্যাডারগুলো|
ইজরায়েল থেকে কেনা এই দুটি র‌্যাডারের দাম পড়েছিল তিনশো কোটি টাকা| কিন্তু সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়েছে| তাই এবার নির্দেশ দেওয়া হয়েছে| আগামী বছরে এ র‌্যাডারগুলো কেনা হবে বলে জানা গিয়েছে|
ভূপৃষ্ঠে শত্রুদের চিহ্নিত করার জন্য বেলুনে বহন করা হয় এই র‌্যাডার| বিশ্বের খুব কম দেশই এটা ব্যবহার করে| মূল সীমান্তে নজর রাখার জন্য এগুলো ব্যবহার করা হয়| সাধারণত ১০ বছর আয়ু থাকে এক একটি অ্যারোস্ট্যাট র‌্যাডারের|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top