News Flash

  • Home
  • Uncategorized
  • গিলানিরা কাশ্মীরিয়ত্-ইনসানিয়াত-জমহুরিয়ত-এ বিশ্বাস করে না, আক্রমণ রাজনাথের
Image

গিলানিরা কাশ্মীরিয়ত্-ইনসানিয়াত-জমহুরিয়ত-এ বিশ্বাস করে না, আক্রমণ রাজনাথের

শ্রীনগর, ৫ সেপ্টেম্বর (হি.স.) : কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের অসহযোগিতামূলক মনোভাবকে কড়া ভাষায় আক্রমণ করলেন rajnath singকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| সোমবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ওঁদের এমন আচরণ থেকেই স্পষ্ট যে, ওঁরা কাশ্মীরিয়ত্, ইনসানিয়াত (মানবিকতা), জমহুরিয়ত (গণতন্ত্র) -এ বিশ্বাসই করেন না|
গতকাল বাড়ি বয়ে তাঁদের সঙ্গে কথা বলতে গেলেও মুখ ফিরিয়ে নেন হুরিয়ত নেতারা| বাড়ির দরজাই খোলেননি শীর্ষ কট্টরপন্থী নেতা সঈদ আলি শা গিলানি| কথা না বলেই ফিরে আসতে হয় কেন্দ্র থেকে দু দিনের কাশ্মীর সফরে যাওয়া সর্বদলীয় প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে| এদিন তাঁরই কড়া সমালোচনা করেন রাজনাথ |
তিনি বলেন, আমি এখানে পরিষ্কার করে দিতে চাই যে, গতকাল প্রতিনিধিদলের কয়েকজন হুরিয়ত নেতাদের সঙ্গে নিজেদের উদ্যোগে দেখা করতে গিয়েছিলেন| আমরা এতে হ্যাঁ বা না কিছুই বলিনি| কিন্তু তারপর কী হল, সেটা আপনারা সকলেই দেখেছেন| তাঁরা ফিরে এসে যে ব্যবহার পাওয়ার কথা জানিয়েছেন, তাতে বলা যায়, এটা কাশ্মীরীয়ত নয়| একে ইনসানিয়ত বলা যায় না| কেউ আলোচনার জন্য কারও কাছে গিয়ে যদি প্রত্যাখ্যান পান, তবে সেটা জমহুরিয়ত নয়|
এদিন নিকট ভবিষ্যতেও কাশ্মীর ইসু্যতে পাকিস্তানের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেন রাজনাথ| বলেন, আগে নিজেদের দেশের ভিতরে লোকজনের সঙ্গে তো কথা বলি| তিনি জানান, আগের কাশ্মীর সফরগুলির মতোই এবারও তিনি রাজ্যে শান্তি, সুস্থিতির পক্ষপাতী সকলের সঙ্গেই কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন|
সেই সঙ্গে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি চান, এমন সবার কাছেই আলাপ-আলোচনার জন্য আমাদের দরজা খোলা রয়েছে| তবে আলোচনা যে শুধু ভারতের সংবিধানের চৌহদ্দির মধ্যেই হবে, এও স্পষ্ট করে দেন| এ প্রসঙ্গেই তাঁর দ্ব্যর্থহীন ঘোষণা, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবেএ নিয়ে দ্বিতীয় কোনও মত নেই| আমি জানি, কাশ্মীরবাসীও এটাই চান|
প্রসঙ্গত, গতকাল সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, জনতা দল (ইউ) নেতা শারদ যাদব, আরজেডি-র জয় প্রকাশ নারায়ণ ও এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি প্রমুখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে দেখা করতে গেলেও তাঁদের ফিরিয়ে দেওয়া হয়| গিলানির বাড়ির দরজাই খোলেনি| এমনকী সেখানে বিক্ষোভ দেখানো হয় তাঁদের|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top