News Flash

  • Home
  • Uncategorized
  • এই প্রথম, রাজধানীর বাইরে মাজুলিতে ক্যাবিনেট বৈঠক ৮ই, সর্বানন্দ সরকারের সিদ্ধান্ত
Image

এই প্রথম, রাজধানীর বাইরে মাজুলিতে ক্যাবিনেট বৈঠক ৮ই, সর্বানন্দ সরকারের সিদ্ধান্ত

গুয়াহাটি, ০৬ সেপ্টেম্বর, (হি.স.) : অসমে প্রথমবারের মতো আগামী ৮ সেপ্টেম্বর রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত Assam Chief Ministerহচ্ছে রাজধানী দিশপুরের বদলে মাজুলিতে। ৮ সেপ্টেম্বর, যেদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক, সেদিনই ব্রহ্মপুত্র ঘেরা, বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলিকে মহকুমা থেকে জেলা হিসেবেও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এদিন সকাল নয়টা থেকে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকটি হবে মহকুমাশাসকের কার্যালয়-সভাগৃহে। তার পরই সকাল ১০.৩০ মিনিটে মাজুলির নতুন জেলাশাসকের কার্যালয় উদ্বোধন করবে মুখ্যমন্ত্রী। এর পর বেলা ২.২০ মিনিটে স্থানীয় দিয়াডুবিতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য পেশ করবেন তিনি।
এখানে উল্লেখ করা যেতে পারে, মাজুলি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের নির্বাচনী কেন্দ্র। মাজুলিকে জেলায় উন্নীত করার খবরে মহকুমারর বিভিন্ন প্রান্ত মেতে উঠেছে আনন্দ ও উচ্ছ্বাসে। নাচে-গানে মাতোয়ারা মাজুলি। ইতিমধ্যে মাজুলিতে নতুন জেলাশাসক হিসেবে আইএএস আধিকারিক পল্লবগোপাল ঝাকে নিয়োগ করেছে রাজ্য সরকার।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top