News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক দিবসে দেশের সব শিক্ষকদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রপতি
Image

শিক্ষক দিবসে দেশের সব শিক্ষকদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): শিক্ষক দিবসে দেশের সব শিক্ষকদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়|সোমবার President of India Pranab Mukherjeeশিক্ষক দিবস উপলক্ষে দিল্লির ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্বোদয়া বিদ্যালয়ে ৮০ জন পড়ুয়ার সামনে শিক্ষকের আসনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি | সেখানেই দেশের প্রত্যেক শিক্ষককে কৃতজ্ঞতা জানিয়ে নিজের বক্তব্য পেশ করেন রাষ্ট্রপতি|
তিনি ভারতের রাজনীতির ইতিহাস নিয়ে আজ পড়ুয়াদের ভাষণ দেন| এরসঙ্গে সঙ্গে তিনি ভারতের মাটি ও সারা বিশ্বে জঙ্গি কার‌্যকলাপ বেড়ে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন| এদিন ওই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা তাদের খুব কাছের প্রণব স্যারের বক্তব্য শুনে আপ্লুত, আবেগতাড়িত|
শিক্ষক দিবস উপলক্ষে আজ একাধিক টুইটে প্রণব মুখোপাধ্যায় বলেন, একটি শিক্ষিত সমাজ তৈরির প্রথম পদক্ষেপই হল সঠিক শিক্ষা ব্যবস্থার উপস্থিতি| আর সেই শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে নিয়ে যান শিক্ষকরাই| তবে ডিজিটাল মিডিয়ার যুগে তিনি শিক্ষকদেরও পরামর্শ দিয়েছেন নতুন প্রযুক্তি যত তাড়াতাড়ি সম্ভব শিখে নেওয়ার জন্যে| সেই প্রযুক্তি শিক্ষকতায় ব্যবহার করে, আরও বেশি সংখ্যাক ছাত্র-ছাত্রীর কাছেও পৌঁছনো উচিত্ আজকের শিক্ষকদের, মনে করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়|
প্রসঙ্গত রাজনীতিতে যোগ দেওয়ার আগে কলেজে শিক্ষকতা করতেন রাষ্ট্রপতি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top