News Flash

  • Home
  • Uncategorized
  • রেল পুলিশের তত্পরতায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার, ধৃত ৩
Image

রেল পুলিশের তত্পরতায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার, ধৃত ৩

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.) : প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার হল শিয়ালদহ স্টেশন থেকে| ঘটনার সঙ্গে goldজড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে| ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে|
সোমবার রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রবিবার দুরন্ত এক্সপ্রেসে ওঠে ওই তিন ব্যক্তি| গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ ট্রেনে তল্লাশি চালালে উদ্ধার হয় মোট ৭০টি সোনার বিস্কুট| যার ওজন মোট ১২ কেজি| উদ্ধার হওয়া সোনার বাজারদর প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানানো হয়েছে|
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে| ধৃতদের নাম সৌরভ শুক্ল, প্রদীপ শুক্ল ও প্রদীপ পান্ডে| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| প্রাথমিকভাবে পুলিশের অনুমান পাচারের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল ওই সোনা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top