News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে জোর ধাক্কা খেল আপ, দল ছাড়লেন ৮৬ জন কর্মী
Image

পঞ্জাবে জোর ধাক্কা খেল আপ, দল ছাড়লেন ৮৬ জন কর্মী

চণ্ডীগড়, ৬ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোর ধাক্কা খেল আম আদমি পার্টি (আপ)| খুব সম্ভবত AAPপঞ্জাবে ডুবতে চলেছে অরবিন্দ কেজিরওয়ালের নৌকা| শীর্ষ নেতৃত্বের স্বৈরতান্ত্রিক আচরণের বিরোধিতা করে অমৃতসর এলাকার ৮৬ জন কর্মী প্রাথমিক সদস্য পদ ছেড়ে দিলেন| তাঁদের বক্তব্য বহিরাগত নেতারা পঞ্জাবের ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন|
অমৃতসর এলাকায় আপের দায়িত্বপ্রাপ্ত নেতা গুরিন্দর সিং বাজওয়া বলেছেন, ‘দলের মনোভাবের বিরোধিতা করে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল|’ তাঁর দাবি, অমৃতসর এলাকার ৮০ শতাংশ আপ কর্মীই দল ছেড়েছেন| রাজনৈতিক মহলে জল্পনা, আপের দলত্যাগীরা ভিড়তে পারেন নবজ্যোত সিং সিধুর রাজনৈতিক মঞ্চ আওয়াজ ই পাঞ্জাব-এ| বাজওয়াও সেই সম্ভাবনা উড়িয়ে দেননি| তাঁর কথায়, ‘সত্ মানুষদের মঞ্চ আওয়াজ ই পাঞ্জাব|’ হিন্দুস্থান সমাচার| ০৬০৯২০১৬

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top