News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডিজিপির মৃত্যুরহস্যে বিচারবিভাগীয় তদন্তের দাবি বিধায়ক বিরজিৎ সিনহার
Image

ডিজিপির মৃত্যুরহস্যে বিচারবিভাগীয় তদন্তের দাবি বিধায়ক বিরজিৎ সিনহার

কৈলাসহর, ২৩ জুলাই : ত্রিপুরা রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এবার সরব হলেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা। তিনি ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বলেন, একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের মৃত্যুকে ঘিরে এখনও পর্যন্ত স্পষ্ট তথ্য সামনে না আসায় সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরজিৎ সিনহা বলেন, যদি এটি আত্মহত্যার ঘটনা হয়ে থাকে, তবে কী পরিস্থিতিতে এবং কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিতে হল, সেই বিষয়টি জনসমক্ষে তুলে ধরা প্রয়োজন। তাঁর মতে, এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে উচ্চ আদালতের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত হওয়া উচিত।

বিধায়ক বলেন, শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের মানুষও এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ জানতে আগ্রহী। তাই তদন্ত প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে বিচারবিভাগীয় তদন্তই একমাত্র উপযুক্ত পথ বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর উচিত দ্রুত এই বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করা এবং এমন একটি তদন্তের ব্যবস্থা করা, যাতে সমস্ত প্রশ্নের উত্তর সামনে আসে এবং মানুষের মধ্যে তৈরি হওয়া সংশয় দূর হয়।

উল্লেখ্য, ডিজিপি অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ও মহল নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। এই ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে সকলের।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top