News Flash

  • Home
  • Uncategorized
  • জি ২০ সামিটে সন্ত্রাসবাদ ইসু্যতে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী মোদির
Image

জি ২০ সামিটে সন্ত্রাসবাদ ইসু্যতে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী মোদির

বেজিং, ৫ সেপ্টেম্বর (হি.স.) : জি ২০ সামিটে যোগ দিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| modiনাম না করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার একটিমাত্র দেশ এই এলাকায় সন্ত্রাসবাদ ছড়াতে মদত দিচ্ছে| সন্ত্রাসবাদের এজেন্ট তৈরি করছে তারা| একই সঙ্গে ফের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াই করতে প্রতিটি দেশের কাছে আহ্বানও জানান তিনি|
জি ২০ সামিটে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, যারা সন্ত্রাসবাদে মদত দিচ্ছে বা সমর্থন করে তাদের একঘরে করে দেওয়া উচিত| ভারত সন্ত্রাসবাদের সঙ্গে কখনই আপোস করে না বলেও মন্তব্য করেন তিনি| তিনি বলেন, আমাদের কাছে সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদীই| তাঁর ভাষণের শেষে সন্ত্রাসবাদ রুখতে জি ২০-ভুক্ত দেশগুলোর পদক্ষেপের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী মোদী|
এদিকে, কাশ্মীর ইসু্যকে সামনে রেখে পাকিস্তানকে পাল্টা চাপে রাখার কৌশল নিয়েছে ভারত| কখনও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আবার কখনও স্বাধীনতা দিবসের ভাষণ থেকে বালোচিস্তান নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী| আর এবার সন্ত্রাসবাদ ইসু্যতে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top