News Flash

  • Home
  • Uncategorized
  • উপজাতি রমনীকে ধর্ষণের চেষ্টা ব্যাঙ্ক ম্যানেজারের
Image

উপজাতি রমনীকে ধর্ষণের চেষ্টা ব্যাঙ্ক ম্যানেজারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ আমবাসায় কো অপারেটিভ ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজারের বিরুদ্ধে শ্লীলতাহানির rapelogoমামলা করেছেন এক উপজাতি রমনী৷ অভিযুক্তের নাম প্রসেনজিৎ দাস৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷
ধলাই জেলার আমবাসায় এক উপজাতি রমনীকে স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে এক লম্পট৷ তার নাম প্রসেনজিত দাস৷ তিনি কো অপারেটিভ ব্যাঙ্ক আমবাসার ডেপুটি ম্যানেজার পদ কর্মরত৷ উপজাতি মহিলা অভিযোগ করেছেন, গত পরশু রাতে স্বামীর অনুপস্থিতিতে কো অপারেটিভ ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার প্রসেনজিত দাস দরজা ভেঙ্গে মহিলার ঘরে প্রবেশ করেন৷ তাঁকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করেন৷ মহিলা চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন৷ এমনকি তাকে ধরে ফলেন৷ এই ব্যাপারে আমবাসা থানায় মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top