News Flash

  • Home
  • Uncategorized
  • রাজার মতোই ফিরলেন লিও, মেসির দেওয়া গোলে ১-০ হারল উরুগুয়ে
Image

রাজার মতোই ফিরলেন লিও, মেসির দেওয়া গোলে ১-০ হারল উরুগুয়ে

মেন্ডোজা, ২ সেপ্টেম্বর (হি.স.) : আন্তর্জাতিক ফুটবলে অবসরের সিদ্ধান্ত ভেঙে রাজার মতোই ফিরে এলেন গত কোপা argentinaআমেরিকার ফাইনালে হেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি| আর বহুল কাঙ্খিত মেসির ফেরার ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা| দুর্দান্ত পারফর্মে ম্যাচের শেষ পর‌্যন্ত খেলেছেন মেসি| তার দেওয়া একমাত্র গোলেই ২০১৮-র বিশ্বকাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ জিতেছে আর্জেন্টাইনরা|
গত জুনে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর সারা বিশ্বকে চমকে দিয়ে অবসরের ঘোষণা করেছিলেন মেসি| তাঁর সিদ্ধান্ত ঘিরে ফুটবল বিশ্বে হাহুতাশ তৈরি হয়েছিল| আর্জেন্টিনাজুড়ে ছিল একটাই আর্তি-ফিরে এস মেসি| শেষপর‌্যন্ত কয়েকদিন আগে অবসরের সিদ্ধান্ত বদল করে জাতীয় দলের হয়ে খেলার কথা ঘোষণা করেন এই বাঁ পায়ের শিল্পী| আর্জেন্টিনার নতুন কোচ এডগার্ডো বাউজার অনুরোধেই মেসি সিদ্ধান্ত বদল করেন বলে জানা গেছে|
আর প্রত্যাবর্তন ম্যাচেই চেনা ছন্দে বার্সেলোনার তারকা ফুটবলার| ম্যাচের ৪২ মিনিটে ডিফ্লেকটেড শটে বল উরুগুয়ের জালে জড়িয়ে দেন মেসি| এই গোলের পর আর্জেন্টিনার মেন্ডোজার ইস্টাডিও মালভিনাসের দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন| দ্বিতীয়ার্ধে অবশ্য কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় আর্জেন্টিনাকে| দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যেতে হয় স্ট্রাইকার পাউলো দিবালা| বাকি সময়টা ১০ জনে খেলতে হয় আর্জেন্টিনাকে| তবে ঘরে ফেরার ম্যাচে তাঁর দেওয়া একমাত্র গোলেই ১-০ তে উরুগুয়েকে হারল আর্জেন্টিনা|
ফুটবলের রাজপুত্রের গোলে বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার কোয়ালিফাইং রাউন্ডে সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল আর্জেন্টিনা | নীল-সাদা জার্জির কোচ হিসেবে প্রথম জয়টি ঘরের মাঠে পেলেন বাউজা|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top