News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করে মার খেলেন বাবা
Image

মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করে মার খেলেন বাবা

জঙ্গিপুর, ৩১ আগস্ট (হি.স.) : সপ্তম শ্রেণীর স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় মার খেলেন বাব| মারধরের অভিযোগ RAPE VICTIMউঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে | অভিযোগ, প্রকাশ্যে এই ঘটনা ঘটলেও প্রতিবাদী বাবাকে সাহায্য করতে এগিয়ে আসেননি কেউই| বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সুতির ইন্দ্রনগর গ্রামের কাছে| ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা| ঘটনার তদন্তে নেমেছে পুলিশ|
জানা গেছে, ভারত সেবাশ্রমে ক্লাস সেভেনে পড়ে ওই ছাত্রী| ছাত্রীর অভিযোগ, প্রতিদিনই স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে তাকে টোন করত মাসুম ও তার বন্ধুরা| কুপ্রস্তাবও দেওয়া হত বলে অভিযোগ| বিষয়টি বাড়িতে বাবা-মাকে বলে ছাত্রী| সেইমতো বুধবার মেয়ের সঙ্গে আসেন বাবাও|
বাবার অভিযোগ, এদিনও মেয়েকে টোন কাটতে থাকে মাসুম ও তার বন্ধুরা| প্রতিবাদ করেন তিনি| তখনকার মতো বিষয়টি মিটে যায়| অভিযোগ, এরপর রাস্তায় মেয়ের সামনেই বাবাকে ধরে বেধড়ক মারধর করে মাসুম ও তার বন্ধুরা| প্রকাশ্যে এই ঘটনা ঘটলেও কেউই সাহায্যে এগিয়ে আসেননি| তবে এরপর পাশের গ্রাম থেকে বেশ কয়েকজন যুবক এসে প্রতিবাদী ব্যক্তিকে বাঁচান| এই ঘটনায় তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ |
পুলিশ জানিয়েছে, শ্লীলতাহানি ও মারধরের ঘটনায় অভিযুক্ত এক যুবকের নাম মাসুম শেখ| তার বাড়ি সুতির জগতাই গ্রামে| মাসুম ও তার বেশ কয়েকজন সঙ্গী এই কাজ করেছে বলে মনে করছে পুলিশ| অভিযুক্ত যুবকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top