News Flash

  • Home
  • Uncategorized
  • ৱুধবার তিন দিনের সফরে আমেঠিতে যাচ্ছেন রাহুল, ভাষণ দেবেন জনসভায়
Image

ৱুধবার তিন দিনের সফরে আমেঠিতে যাচ্ছেন রাহুল, ভাষণ দেবেন জনসভায়

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): ৱুধবার, ৩১ আগস্ট থেকে তিন দিনের জন্য আমেঠি সফরে যাচ্ছেন কংগ্রেসের সহ-সভাপতি Rahul Gandhiরাহুল গান্ধী| টুইট করে রাহুল জানিয়েছেন, ‘৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর আমেঠিতে থাকছি| সবার সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুখ|’ রাহুলের টুইটের পর জেলা কংগ্রেস প্রধান যোগেন্দ্র মিশ্র বলেছেন, ‘ৱুধবার সন্ধ্যায় আমেঠিতে এসে পেঁৗছবেন রাহুল গান্ধী|’
যোগেন্দ্র মিশ্র জানিয়েছেন, পরের দিন ১ সেপ্টেম্বর, মুন্সীগঞ্জের গেস্ট হাউসে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাত্ করবেন রাহুল গান্ধী| ওই দিনই জগদীশপুর বিধানসভা কেন্দ্রের জাফরগঞ্জে একটি জনসভায় ভাষণ দেবেন কংগ্রেস সহ-সভাপতি| এরপর ২ সেপ্টেম্বর, আমেঠির সাংসদ রাহুল গান্ধী জেলা সতর্কতার দরুণ একটি মিটিংয়ে যোগদান করবেন| এরপর কমিটি পর‌্যবেক্ষণ করে দিল্লি ফিরবেন তিনি|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top