News Flash

  • Home
  • Uncategorized
  • রামঠাকুর কলেজে ফের দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা
Image

রামঠাকুর কলেজে ফের দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ ফের শহরতলীর রামঠাকুর কলেজে এসএফআই এবং ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ৷ SFIমঙ্গলবারও ছাত্র পরিষদের সমর্থকরা কলেজে সদস্যপদ সংগ্রহ করতে গেলে প্রতিরোধ গড়ে তোলে এসএফআই৷ পুলিশ এবং টিএসআর জওয়ানদের সামনেই হামলা চালানো হয়েছে ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের উপর৷ এনিয়ে কলেজে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে৷ সোমবারও এই কলেজেই ছাত্র পরিষদের সদস্যদের উপর হামলা চালিয়েছিল এসএফআই কর্মী সমর্থকরা৷
আগামী মাসেই রাজ্যের কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে কলেজগুলিতে ছাত্র রাজনীতির পারদ ক্রমশ তুঙ্গে উঠতে শুরু করেছে৷ এবারের ছাত্র সংসদ নির্বাচনে বেশিরভাগ কলেজেই শাসক দল সমর্থক ছাত্র সংগঠন এসএফআইকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে৷ কংগ্রেস সমর্থক ছাত্র সংগঠন এনএসইউআইয়ের তেমন কোন অস্তিত্ব এবারের ছাত্র সংসদ নির্বাচনে প্রভাব পড়ার সম্ভাবনা নেই৷ তবে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র সংসদ নির্বাচনে লড়াইয়ের সম্মুখীন হবে৷ ইতিমধ্যেই বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে৷ ছাত্র সংসদ নির্বাচনে সমর্থন আদায়ের লক্ষ্যে প্রায় প্রতিটি কলেজেই তৃণমূল ছাত্র পরিষদ তৎপরতা শুরু করে দিয়েছে৷ তাতে রীতিমত চোখের ঘুম কেড়ে নিচ্ছে এস এফ আইয়ের৷ ফলশ্রুতিতে বিভিন্ন কলেজে সংঘাতের ঘটনাও ঘটতে শুরু করেছে৷ বিনা যুদ্ধে সূচাগ্র ভূমিও ছাড়তে নারাজ এসএফআই৷ তৃণমূল ছাত্র পরিষদ কলেজগুলিতে যখন শক্তি বৃদ্ধির প্রয়াস নিয়েছে তখনই এসএফআই তা প্রতিহত করার কৌশল নিচ্ছে৷ এনিয়ে নানা ঝামেলা পাকাতে শুরু করেছে৷ রামঠাকুর কলেজ সহ বিভিন্ন কলেজে সংঘর্ষের ঘটনা ঘটতে শুরু করেছে৷ গত কয়েকদিন ধরেই এসব ঘটনা ঘটে চলেছে৷ এসব ঘটনার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ যেমন প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে ঠিক তেমনই এসএফআই পাল্টা প্রতিবাদে সামিল হচ্ছে৷ মঙ্গলবার এসএফআই আগরতলা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করে৷ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, এসএফআইয়ের ছাত্রছাত্রীদের ব্যাগে থাকে বই খাতা পত্র৷ অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের ব্যাগে থাকে মদের বোতল৷ তারা মদ্যপ হয়েই নানা অঘটন ঘটিয়ে চলেছে৷ এসএফআই যখন রাজ্যে শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে মিছিল করছে ঠিক তখনই তৃণমূল ছাত্র পরিষদ অশান্তির পরিবেশ কায়েম করার লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে৷ এধরনের কার্যকলাপকে রাজ্যে শান্তি সম্প্রীতি ও ঐক্য সংহতির পক্ষে বিপজ্জনক প্রবণতা বলে এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব মন্তব্য করেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top